মূল লেখায় যান

ডাইয়ার কুম টু মৈনট

সাখাওয়াত হোসেনভ্রমণ১৯টি মন্তব্য

লোকমুখে যখন থেকে শুনতে শুরু করি মিনি কক্সবাজার খ্যাত অপরূপ মৈনটের সৌন্দর্যের কথা তখন থেকেই মৈনটের প্রতি গভীর ভালবাসা আর নির্মল প্রেম অন্তরে জাগ্রত হতে শুরু করে। মনে প্রবল স্বাদ জাগে একটিবার হলেও মৈনটের অপার সৌন্দর্য অবলোকন করতে যাব। তবে, এইবার শীতে আমার একটা শখ জাগলো, আমি একা গ্রামের ভিতর দিয়ে গ্রামের অপরূপ বৈচিত্র্য দেখতে… [বিস্তারিত]

শিশু শ্রম

সাখাওয়াত হোসেনকবিতা২১টি মন্তব্য

কত সভা কত সেমিনার মধুর মধুর ভাষণ সবই যেন গালভরা বুলি মিথ্যে প্রহসন- নিষ্পাপ শিশু অমূল্য রতন লেখাপড়া শিখে গড়বে সুন্দর ভুবন। আজও দেখি কত শিশু অনাহারে কোমল হাতে করে কাজ কাঁদিতে কাঁদিতে কর্তাদের বাড়ি আর কারখানাতে শিশু অধিকার বন্দী শুধু কথার ঝুলিতে। কত কচি মন মুকুলেই যাচ্ছে যে ঝরে পায়না খেতে করে কাজ পাঠশালা… [বিস্তারিত]

প্রেম-ভালোবাসার সমীকরণ

সাখাওয়াত হোসেনএকান্ত অনুভূতি১০টি মন্তব্য

প্রেম মানুষকে স্বার্থপরতা, উৎপীড়ন, সংকীর্ণতা, কুটিল ভেদাভেদ ও জটিল হিংস্রতা দূর করে উর্ধ্বে উঠিয়ে আত্মনিবেদনে উদ্বুদ্ধ হতে সতত সহায়তা করে। মানুষের প্রতি মানুষের শ্রদ্ধা ও বিনম্র নমনীয়তার মাঝেই লুকায়িত রহিয়াছে অনুপম ভালবাসা। ভালবাসা হল একটু হাসি, একটু কান্না, অভিমান আর নিজেদের মধ্যে বুঝাপড়ার উদার সমঝোতা। অনুভূতি, বিশ্বাস আর একে-অপরের প্রতি অপার সম্মানের ফলশ্রুতিতেই দু'টি মন… [বিস্তারিত]

প্রকৃতির প্রতিশোধ

সাখাওয়াত হোসেনকবিতা১৬টি মন্তব্য

প্রকৃতি আজ মেতেছে চরম প্রতিশোধ নিতে ধ্বংসলীলায় দাঁড়িয়ে মৃত্যু ঘন্টা বাজিয়ে, লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল বাঁচাও মুখরিত শ্লোগানে কম্পিত পৃথিবী নিচ্ছে হিসেব কড়ায়গণ্ডায় পাল্লাতে। বিজ্ঞানের যত অহংকার নিভৃতে কাঁদে অদৃশ্য কীট করোনার মরন ফাঁদে, কদম ফুলের রূপে মহামারী করোনার ভয়ে আধুনিক বিশ্ব আজ খাঁচায় বন্দি লোকালয় ছেড়ে। একবার ভাবি এইযে রাস্তা-দালান সারি সারি করছে নিশ্চিহ্ন… [বিস্তারিত]

ফিরে এসো

সাখাওয়াত হোসেনকবিতা১২টি মন্তব্য

ওগো আমার দিবস ওগো রজনী তুমি নিত্য নৃত্যে যাও চলি নব প্রভাতে নব সাজে কালো কেশে মুখ ঢাকি, আপন নীড় ছাড়ি পিছন ফিরে ফিরে চাহি পুরোনোকে দূরে ঠেলি নতুনেরই লাগি পদদলি আমারই ভালোবাসার তরুলতা ছিঁড়ি। তোমারেই আমি করিছিনু আপন শূন্য এ ধরায় নিদ্রাহীন চোখে তারার আলোকে নিয়েছিনু টানি বুকেরই মাঝায়, হৃদয়ের দোয়ার খুলি ভালোবাসার সবি… [বিস্তারিত]