মূল লেখায় যান

বয়স

সাখাওয়াত হোসেনকবিতা২০টি মন্তব্য

চোখ ঝাপসা, গালে পড়েছে ভাঁজ
ভালমন্দ করিতে পারিনা আঁচ,
একাকী থাকি পড়ে ঘরের কোণে
স্মৃতিগুলো ভাসে চোখের জলে।

ছিল অশ্বের গতিতে ছুটে চলা দুর্বার যৌবন,
মাঠের পর মাঠ পেরিয়ে হিজল-তমালের দেশে
মনের অনুরাগে পাতার কুটিরে ফুলের মধু খেয়ে
দিনশেষে শিস দিয়ে ফিরতাম বাড়ি সব সুখ বিলিয়ে।

আজ জীবনের সব রং গেছে মুছি
সফেদ চুলে স্মৃতিগুলো রাখি,
ছিল যত স্বপ্ন-স্বাদ এ ধরনীর পরে
সবই আজ হলো কুঁজো বয়সের ভারে।

মোট পড়েছেনঃ ৮৩০জনআজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

  1. শৈশব বা যৌবনের দিনগুলি বেশি মনে পড়ে বাড়লে বয়স। যখন আর আমাদের অনেক কিছুই করা বারন,বলা বারন, চলা বারন। আশা,স্বপ্ন,স্বাধ সাধ্য, স্বাধীনতা সব এসে ঠেকে এই বয়সে।

  2. জীবনে একটি সময় আসে তখন সোনালী রুপালী স্মৃতিগুলো হাতড়িয়ে বেড়ানো হয়। তখন হয়তো মনে হবে,ইশ, যদি আবার ফিরে পাওয়া যেত সেই দিনগুলো, সেই সময়।যাবতীয় কাজ সমূহ একটি বৃত্তের মধ্যেই বিদ্যমান থাকে।তার মাঝেই কেটে যায় সারাবেলা।
    আন্তরিক ধন্যবাদ সহ শুভকামনা।

  3. যে দিন যায়, সেই দিন ভালোয় কেটে যায়। ফেলে আসা দিন আর ফিরে আসে না। শরীর-মন স্মৃতির ভারে একসময় সব স্থবির হয়ে পড়ে।

    অনেকদিন পরে আপনার লেখা পড়লাম। নিয়মিত লিখুন। ভালো থাকুন।
    শুভ কামনা নিরন্তর 🌹🌹

  4. আসলে সময় নীরব ঘাতক। আমরা ছুটে চলি সামনের দিকে আর পৌঁছে যাই বৃদ্ধাবস্থায় — “আজ জীবনের সব রং গেছে মুছি
    সফেদ চুলে স্মৃতিগুলো রাখি”,। শুভ কামনা রইলো।

  5. বয়স বাড়ার সাথে সাথে এমন ভাবনা, স্মৃতি তাড়িয়ে বেড়ায় অবিরত। ফেলে আসা দিনগুলো খুব টানে, পিছনে ডেকে নিয়ে যায় কিন্তু বিধির বিধান আর যে পিছনে ফেরার সুযোগ নেই। সাবধানে থাকবেন সুস্থ থাকবেন

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।