মূল লেখায় যান

কম্পিত ডানায়

হালিমা আক্তারকবিতা২০টি মন্তব্য

ভোরের আলোয়

উঠলো বেজে

অশনি সংকেত।

আকাশের বুকে

ছুটে চলা পাখি

নীড় হারানোর ভয়ে

কম্পিত ডানায় ছুটে চলে।

তমস্যার ঘোরে খায় ঘুরপাক

সামনে পথ না চোরাবালি,

ঢেকে রাখে অজানার গলিপথ

তবুও খুঁজে ফিরে পথের শেষ সীমা।

দিনের আলো হারিয়ে যায়

ভাবনায় ছেয়ে যাওয়া মেঘে,

পূর্ব আকাশে দৃষ্টি তার

গোধূলির পড়ন্ত বেলাতে।

মোট পড়েছেনঃ ৯৯৯জনআজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।