মূল লেখায় যান

হরতাল

সাখাওয়াত হোসেনকবিতা১০টি মন্তব্য

হরতালের পক্ষে-বিপক্ষের খেলায়

পিষ্ট হচ্ছে লাশ পায়ের তলায়

জ্বলছে আগুন, পুড়ছে দেশ বেওয়ারিশ বোমায়,

ভাসে গনতন্ত্র রক্ত গঙ্গায় নাজেহাল হামলায়

হচ্ছে ধ্বংস জানমাল বেহিসেবি খাতায়।

 

যাদের ইশারায় হরতাল ডেকে গলা ফাটায়

সেই বাবুরা নরম বিছানায় নাক ডেকে ঘুমায়

রাতের আঁধারে তাদের ফাঁদে কিশোরীরা সব হারায়,

খেটে খাওয়া মানুষের ভাগ্যের থালা

রাজপথে গড়াগড়ি খায়।

মোট পড়েছেনঃ ১১০৫জনআজ পড়েছেনঃ ০জন

১০টি মন্তব্য

  1. আমাদের দেশের প্রেক্ষাপটে হরতাল মানে নাশকতা,অরাজকতা।
    যে বা যারা এটা পরিচালনা করে তাদের কিছু হয় না যারা ফালতু রাজনৈতিক কিংবা অর্থের লোভে এমন কাজে লিপ্ত হয় তারা শুধু ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে।