মূল লেখায় যান

চাই আজ!

রোকসানা খন্দকার রুকুএকান্ত অনুভূতি২৭টি মন্তব্য

জানতামই না পাথর সরালে ঝর্ণা পাওয়া যায়,

স্নানে স্নানে নিজেকে করা যায় পবিত্র।

হেঁটে বেড়িয়েছি  কতশত অমসৃণ পথ;

এলোমেলো, অগোছালো, যেমন-তেমন,

দেখেছি মরা গাছ আর শুকনো পাতার মরমর, শনশন।

শুকিয়ে গেছিল চোখের কোল!

তাই শিশির কণা গুলোকে মনে হত ফোঁটা ফোঁটা চোখের জল।

জানতামও না তার সাথে হতে পারে সূর্যস্নান।

ঘনবনের অন্ধকার পেরিয়েও পাওয়া যায় ছোট ছোট ঘাসফুলের শুভ্রতা।

তুমি এসেছিলে বলেই আশাহত হইনি কখনও, শুধু শোধরাতে চেয়েছি। পূর্ণ করতে চেয়েছি আমার সকল অপূর্নতা।

অতঃপর তুমিই মসৃন পথের বাঁকে তুলে করলে অনন্যা।বদলে গেল আমার ভূষন, চিনল কতজনে বাসলোও ভালো না চাইতেই;

অথচ তুমি আজ বড্ড অচেনা, অন্যকারও।

আজ আমার জীবনের এই ক্ষুদ্র সমারোহে বলতে চাই, পেতে চাই, নিতে চাই।

তোমার হাতে এক গোছা ফুল; বহুবছর সাজাচ্ছ যেগুলো অন্যবাগানে।

তবুও আজ চাই তোমাতে আর একবার পঠিত হোক আমার শুভেচ্ছা বার্তা।

আমার যে শুধু তোমাকেই চাই!!!

 

মোট পড়েছেনঃ ১৭৩৫জনআজ পড়েছেনঃ ০জন

২৭টি মন্তব্য

  1. যে গড়ে সেই-ই একদিন যায় সরে!
    কিন্তু সৃষ্টি কভু ভুলে না তারে..
    জন্মদিন এর অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা আপনাকে। ভালো থাকুন, আনন্দে থাকুন প্রতিটিক্ষণ।
    শুভ জন্মদিন 🌹🌹

  2. অসাধারণ লেখা। লেখাটি প্রিয়তে নিলাম। জন্মদিনের একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ভালো থাকুন হাসিখুশি থাকুন এমন করেই। শতায়ু কামনা করছি

  3. “অমন করিয়া মোরে কে ডাকিলো সজনী,
    আমাতে থাকিলে আমি ভুলে যাই অবনী”

    এতো সুন্দর করে লিখেছেন, কি বলবো হারিয়ে ফেলেছি নিজেকে, কবিতার চরণে।
    এমনই হয় যার পরশে মখমলি সুখ,
    সেই হারিয়ে যায় অজানায় রেখে যায় সুখের অসুখ।
    খুব ভালো লাগলো কবিতা।

  4. ” নিজেকে হারায়ে খুঁজি ; তারপর একদিন পথের বাঁকে এসে দেখা হয়ে যাবে সময়ের শেষ আলোর সাথে। জীবন তো থেমে থাকে না। তার প্রতিটা বাঁকেই লুকিয়ে থাকে কিছু চাওয়া কিছু পাওয়া, কিছু স্মৃতি!”সুখের স্মৃতি যতোগুলো ততগুলো শুভকামনা!
    আমার মনে হয় জন্মদিনে আল্লাহর কাছে চাওয়া ” আপনি সুস্থ থাকুন!”
    শুভ হোক জন্মদিন।
    🎁🌹🌹

  5. তোমাকে চাই এটি এক বড্ড কঠিন চাওয়া যা সবসময় অধরা থেকে যায়। আমরা পেয়েও কি বলতে পারি কাউকে শতভাগ পেয়েছি?

    সকল ইচ্ছে পূরণ হোক আপু। ভালো থাকুন সবসময়।

  6. যে এখন অন্যের তাকে মনে এনে কি হবে আর?
    স্বপ্ন দেখিয়ে চলে যাওয়া স্বপ্ন দেখানেওয়ালার কি দরকার এই জীবনে?
    কবিতা খুব ভালো হয়েছে।

    জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
    শুভ কামনা।

  7. আমিও লেখাটি প্রিয়তে নিলাম। লেখার পুনঃআলোচনা কাল লিখব,শরীরটা খারাপ, তাই।”শুভ জন্মদিন “আপু, আর আমার মনে হয় এইটা তোমার সোনেলায় লেখা ৫০ তম পোস্ট যদি ভুল না করি😋।এইজন্য তোমাকে সোনেলা এবং আমার পক্ষ থেকে অভিনন্দন। ভালো থেক সবসময়।

  8. অন্যবাগানে সাজিয়ে ফুল
    জীবন করে বাসি
    একদিন আসবে ফিরে
    আপনারই দোয়ারে ভালোবাসার লাগি!

    দারুণ লিখেছেন আপু কবিতাখানি,
    শুভেচ্ছা জানাই হৃদয়ের আগল খুলি।