মূল লেখায় যান

সোনেলার ব্লগার নীলাঞ্জনা নীলা দুর্ঘটনায় আহত

ব্লগ সঞ্চালকসোনেলা বার্তা৩৮টি মন্তব্য

12511886_474432629427818_1276638281_n
একটি মূহুর্তের অসতর্কতা, অন্যমনস্কতা বড় ধরনের বিপর্যয় আনতে পারে। আমাদের সোনেলা ব্লগের অতি প্রিয় ব্লগার, আমাদের স্বজন নীলাঞ্জনা নীলা, আজ কর্মস্থল থেকে ফেরার সময় রাস্তা পার হতে গিয়ে একটি মারাত্মক গাড়ি দূর্ঘটনার স্বীকার হয়েছেন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে। তার পেলভিক ফ্রাকচার ধরা পড়েছে। তবে আল্লাহ্‌র অশেষ রহমতে তিনি বিপদমুক্ত আছেন। সোনেলার সকল ব্লগার কে তার জন্য প্রার্থনা করতে বলেছেন।
আমাদের প্রিয় ব্লগার শিঘ্রই সুস্থ হয়ে যাতে আমাদের ফিরে আসতে পারে, তার জন্য মনেপ্রাণে দোয়া করছি।

প্রিয় ব্লগার নীলাঞ্জনা নীলা, উই মিস ইউ।

আপডেটঃ
মেজর ফ্র্যাকচারের কারনে তার ব্যাথা  অনেকদিন যাবতই থাকবে। আশার কথা হচ্ছে, কোন সার্জারি লাগবেনা। তবে ইমমোবাইল থাকতে হয় অনেকদিন। মাথায় ষ্টিচ করতে হয়েছে ছয়টি। সম্পুর্ন সুস্থ্য হতে প্রায় তিন মাস সময় প্রয়োজন হবে।

মোট পড়েছেনঃ ১২০৫জনআজ পড়েছেনঃ ০জন

৩৮টি মন্তব্য

  1. ব্লগে ঢুকেই এমন একটা খবর পাব তা আশা করিনি | আসলেই আল্লাহ্‌র কি ইচ্ছা ,এক মুহূর্ত পরেই কি হবে কেউ জানেনা | নীলা আপু ভাল আছে জেনে শান্তি পেলাম | আপুর দ্রুত সুস্থ্যতা কামনা করছি -{@

  2. অনেক দিন থেকে ব্লগে তেমন ঢু দেয়া হয় না, কিন্তু আজ একটু অবসরে ব্লগে ঢু দিয়েই মনটা খারাপ হয়ে গেল ——–
    এই দিদি !! আরে দুর একটুও চিন্তা করো নাতো !!! আমাদের সবার দোয়া তোমার সাথে আছে — শুধু তুমি প্রোপার রেস্ট নাও আর ডাঃ এর প্রেসকাইব্ড ঔষধগুলো ঠিকঠাকমত খাও-হুমমম সেইসাথে ডাঃ যেমনি বলবেন ঠিক ঠিক সেইভাবে চলবে কিন্তু !!!!! যদি তুমি এদিক সেদিক করেছো তো তোমার সাথে আড়ি আড়ি আড়ি !! আমি দ্রুতই আমার নীলাদিকে সুস্থ দেখতে চাই —- এত্তগুলো শুভকামনা পাঠিয়ে দিলাম —-

    1. ব্যথাটা বেড়েছে, যেটা এমন মেজর ফ্র্যাকচারে অনেকদিন যাবতই থাকবে। আশার কথা হচ্ছে, কোন সার্জারি লাগবেনা। তবে ইমমোবাইল থাকতে হয় অনেকদিন। ভাল হয়ে উঠুন সে শীঘ্রই কামনা করছি।

  3. মনটা খুব খারাপ হ​য়ে গেল উনার দূর্ঘটনার সংবাদ দেখে…
    প্রিয় এক বন্ধু হটাৎ অসুস্থ হ​য়ে হাসপাতালে ছিল ওকে দেখতে ছুটে গিয়েছিলাম টরন্টো,ওকে দেখে অসতে মাঝ পথে উনার দূর্ঘটনার সংবাদ দেখে যার পর নেই কষ্ট পেয়েছি….
    উনার অতি দ্রুত সুস্থতা কামনা করছি

  4. ব্লগে আজকাল ঢোকাই হয় না। কিছুটা অসুস্থতা , দ্বিতীয়ত একুশের বই’র কাজে ব্যাস্ত। মনটা খারাপ হয়ে গেল। আসলে আমরা সবাই নিয়তির হাতে ক্রিড়ানক, এক সেকেন্ডের ভরসা নেই।
    সান্ত্বনা আঘাত বেশ মাঝারী আকারের হলেও , সামলে নিয়েছেন। নিজে ডাক্তার বলেই বলছি, নিয়ম মেনে চলুন, অচিরেই ভাল হয়ে যাবেন।অনেক অনেক আশিস আর দোয়া রইল। যদি কোন রকম কাজে লাগতে পারি জানাবেন।

  5. বেদনাদায়ক!!

    প্রার্থণা করছি, দ্রুত সুস্থ হয়ে উঠুন, ফিরুন আবার প্রাণোচ্ছলতায়।

    অামার শুভকামনা অনিঃশেষ জানবেন।

    ভালো থাকবেন। অনেক। সবসময়।

  6. আপনার দূর্ঘটনার কথা শুনেছি আপু। সোনেলাতে এসে মন খারাপ লাগছে, আপনার সেই মিষ্টি হাসি মিস করছি। আসুন তাড়াতাড়ি সুস্থ হয়ে। আপনার অপেক্ষায় আমরা সবাই। শুভকামনা আপু।

  7. এতো ভালোবাসা কোথায় রাখি! এখনও বেশীক্ষণ বসতে পারিনা। তবে এটুকু জানি ঠিক পেরে যাবো।
    সবার এতো প্রার্থনা, ঈশ্বর কি ফেলতে পারেন?
    অফুরান ভালোবাসা সকলের জন্যে। 🙂 -{@

  8. চোখের কোনে পানি চলে এলো, আমার প্রিয় বোনটির এমন দুর্ঘটনা হয়েছে শুনে খুব কষ্ট পাচ্ছি, আপু আমরা আছি আপনার সাথে, দরকার হলে বলুন চলে আসবে এই ভাই, মহান সৃষ্টিকর্তা রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা দ্রুত সুস্থ করে দিন আমাদের এই প্রিয় বোনটিকে, আমীন।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।