মূল লেখায় যান

সফল মিলনমেলা শেষে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন

ব্লগ সঞ্চালকসোনেলা বার্তা২৬টি মন্তব্য

অত্যন্ত আনন্দঘন পরিবেশে সোনেলা ব্লগ মিলনমেলা ২০২০ অনুষ্ঠিত হয়ে গেলো। উপস্থিত ব্লগারদের আন্তরিক উচ্ছাস এবং প্রাণের স্পন্দন প্রমাণ করে যে সোনেলা একটি পরিবার এবং সোনেলার উঠোন সদা কলকাকলিতে মুখরিত ।

আমরা অনেককে মিলনমেলায় পেয়েছি আবার অনেকে ঐকান্তিক ইচ্ছে থাকা সত্ত্বেও মিলনমেলায় উপস্থিত হতে পারেননি।

সোনেলার ব্লগার, পাঠক, শুভাকাঙ্ক্ষী, মডারেটর, এডমিন সহ সোনেলা পরিবারের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।

মিলনমেলা নিয়ে ব্লগারদের পোষ্ট সমূহ:

১। ইঞ্জা – সোনেলা ব্লগ মিলনমেলা ২০২০

২। নিতাই বাবু – সোনেলা ব্লগের মিলন মেলা- ২০২০ এবং কিছু প্রাপ্তি কিছু স্মৃতি 

৩। ছাইরাছ হেলাল – মিলনের এ মেলায়

৪। সুপর্ণা ফাল্গুনী – সোনেলার মিলনমেলা -২০২০ 

৫। রেহানা বীথি – এ রেশ কাটবে না সহজে 

৬। ত্রিস্তান – মহারাজের সান্নিধ্যে একদিন 

৭। সুরাইয়া পারভীন – প্রাণেরমেলা 

৮। সৈকত দে – বিজয়ী অভিনন্দন 

৯। সাবিনা ইয়াসমিন -;প্রাপ্তি স্বীকার- সোনেলা ব্লগ মিলনমেলা ২০২০ খৃঃ 

১০। মনির হোসেন মমি – ভাবনায় সোনেলা ব্লগ মিলন মেলা-২০২০ পর্ব ০১ 

১১। মনির হোসেন মমি – ভাবনায় সোনেলা ব্লগ মিলন মেলা-২০২০ পর্ব ০২ 

১২। মনির হোসেন মমি – ভাবনায় সোনেলা ব্লগ মিলন মেলা-২০২০ শেষ পর্ব

১৩। সুপায়ন বড়ুয়া – আমার ভাবনায় সোনেলার মিলন মেলা 2020 !

১৪। তৌহিদ – সোনেলা ব্লগ মিলনমেলা ২০২০ এবং প্রাপ্তি স্বীকার  

১৫। শবনম মোস্তারী – সোনেলা ব্লগ মিলনমেলা ২০২০, প্রাপ্তি স্বীকার ও কৃতজ্ঞতা  

১৬। বন্যা লিপি – সোনেলার মিলনমেলা এবং আমার অনুভূতি//

মোট পড়েছেনঃ ১৮৩০জনআজ পড়েছেনঃ ০জন

২৬টি মন্তব্য

  1. একদিন সোনেলার দিগন্তে জলসিঁড়ির ধারে আমিও মিলিত হবো প্রাণের প্রিয় সব লিখক ব্লগারদের সাথে।

    আয়োজনের পরিপূর্ণতা প্রকাশ পেয়েছে প্রতিজন অভিজ্ঞ ব্লগারদের পোষ্টে। ইর্শা হয়েছে সত্যি- তবে তারচে বেশি আগ্রহ হয়েছে পরের মিলনমেলায় উপস্থিত থাকার।

    এমন আয়োজন নিয়মিত হউক।
    শুভকামনা সকলের জন্য।

  2. অনেক ভালো একটা আড্ডাবাজি। আয়োজক সহ উপস্থিত সবার জন্য শুভেচ্ছা।
    এবার যারা আসতে পারেননি, আশা করি পরের বারে তাদের সাথেও আড্ডা দেওয়া যাবে।

  3. ভালোলাগার মুহূর্ত খুব একটা বেশি নেই আমার। তবে যেটুকু আছে তার মধ্যে সোনেলা পরিবারের মিলনমেলা অন্যতম। সবার আন্তরিকতায় অত্যন্ত মুগ্ধ আমি। এমন মুহূর্ত বারবার ফিরে আসুক আমার জীবনে। আমি বারবার পেতে চাই এমন মুগ্ধতা।

  4. আন্তরিক ভাবে ধন্যবাদ ব্লগের সম্মানিত এডমিন মহলকে। তবে একটা ব্যাপারে খুব চিন্তিত ছিলাম। এমনিতেই ব্লগের ডোমেইন হোস্টিং চার্জ সহ ব্লগ পরিচালনার সমস্ত চার্জ যাতায়াত খরচ সবকিছু কতৃপক্ষ বহন করেন। তবে এই মিলনমেলার খরচটায় অন্তত আমাদের সবাইকে সম্পৃক্ত করতে পারতেন। যাই হোক সোনেলা পরিবারের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

  5. সত্যিকার অর্থে এই প্রথম জম্পেস এক মিলনমেলা পেলাম আমরা, যার সম্পূর্ণ কৃতিত্ব শুধু মাত্র আপনার প্রাপ্য, ধন্যবাদ ভাইজান, ভালোবাসা সকল ব্লগারের পক্ষ থেকে।

  6. চমৎকার আয়োজনে সফল-সুন্দর একটি মিলনমেলা উপহার দেয়ার জন্য ব্লগ সঞ্চালককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আগত সকল ব্লগারদের প্রতি শুভেচ্ছা রইলো। আশা করছি এবারের মিলনমেলায় আমরা যারা উপস্থিত হতে পারিনি, আগামীতে মিলিত হতে পারবো।

    শুভ কামনা রইলো সোনেলা পরিবারের সকল ব্লগার, পাঠক এবং শুভাকাঙ্ক্ষীদের জন্যে 🌹🌹

  7. আমি আশাবাদি, একদিন সোনেলার দিগন্তে জলসিঁড়ির ধারে আমিও মিলিত হবো প্রাণের প্রিয় সব লিখক ব্লগারদের সাথে।
    ।শুভ হোক সোনেলার সোনালী দিন গুলো।

    সবার জন্য আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা //

  8. সফলভাবে সোনেলার মিলনমেলা আয়োজন সম্পন্ন করার জন্য ব্লগ কর্তৃপক্ষ এবং উপস্থিত সকল ব্লগারদের অভিনন্দন জানাচ্ছি। পরেরবার আরো বড় পরিসরে এমন আয়োজন হবে এবং আমি উপস্থিত থাকবো ইনশাআল্লাহ।

    যারা পুরস্কার পেয়েছেন তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি।

    সবাইকে অনেক শুভেচ্ছা।

  9. একদিন সোনেলার জলসিঁড়ির ধারে আমিও হাজির হবো। যে মিলন মেলার সোনালী আলোয় বিচ্ছুরিত হবে আমার পুরানো কোনো গীত। যা আমি ছাড়া কেউ শুনতে পারবেনা,বা দেখতেও পাবেনা। হয়তো এগিয়ে যাব সংগ্রামী আর একটি ধাপ।মিলন মেলা সফল হয়েছে জেনে ভাল লাগলো। সকলের জন্য অফুরান শুভ কামনা।