মূল লেখায় যান

সোনেলার নিজের কথা – তারপরেও অদম্য আমরা।

জিসান শা ইকরামএকান্ত অনুভূতি, বিবিধ২২টি মন্তব্য

কিছুটা বিপর্যয় । বিপর্যয় তো প্রকৃতিরই অংশ। এর আগেও দুই বার হয়েছিল। ঘুরে দাঁড়িয়েছি আমরা সবার আন্তরিক প্রচেষ্টায়। আমাদেরকে একা চলতে দেননি আপনারা । সবসময় সাথে হেঁটেছেন প্রিয় শুভাকাঙ্ক্ষীরা । এই বিপর্যয়ে ১০ ই নভেম্বর এর পরের পোস্ট গুলো ফিরিয়ে আনা এখনো সম্ভব হয়নি। চেষ্টা চলছে আন্তরিক ভাবে ফিরিয়ে আনার। আমরা আন্তরিক ভাবে দুঃখিত এই অনাকাঙ্ক্ষিত অবস্থার জন্য। আমরা উপলব্ধি করি একটি লেখা একজন লেখকের কাছে কতটা প্রিয়। সেই উপলব্ধি থেকে আমরাও আপনাদের লেখার জন্য কম কষ্ট পাচ্ছিনে।

আমাদের আশা – অতি দ্রুত আমরা আবার আগের অবস্থায় ফিরে যাবো।

শুভকামনা সবার জন্য।

মোট পড়েছেনঃ ৮৭০জনআজ পড়েছেনঃ ০জন

২২টি মন্তব্য

  1. এমন হতেই পারে জিসান ভাই। বিপর্যয় থেকেই প্রকৃত মানুষ ঘুরে দাড়ায় । সোনেলার সাথে আছি।

    আমার আগের আইডিতে কোন ভাবেই লগইন হতে পারলাম না। এটি নতুন কিন্তু।

    1. নিজের খেয়ে বনের মোষ তাড়ানো বলে ইহাকে।
      আপনি যে মনযোগী পাঠক তা প্রমান করলেন, স্টিকি পোষ্টের লিংক ধরে এখানে এসে।
      ধন্যবাদ আপনাকে।
      আমরাও সাথে আছি আপনার।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।