মূল লেখায় যান

সোনেলার কিছু পরিবর্তন:মতামত আশা করছি

ব্লগ সঞ্চালকসোনেলা বার্তা৫২টি মন্তব্য

সোনেলা ব্লগ যে কোন পরিবর্তনের সময়ে পাঠকদের মতামতকে গুরুত্ব দিয়ে আসছে। কোন সিদ্ধান্ত চাপিয়ে দেয়া নয়, পাঠকের মতামতের ভিত্তিতে পরিবর্তন সংযোজনের সিদ্ধান্ত ইতিপূর্বে নেয়া হয়েছে, ভবিষ্যতেও হবে। নতুন পরিবর্তন সম্পর্কে আপনার মতামত দিন।

অতিথি ব্লগার
এটি পরিবর্তন করে সোনেলায় আছেন যাঁরা করা হয়েছে। ব্লগারদের লম্বা নামের তালিকা তালিকা দেখুন এ রাখা হয়েছে। 

সাম্প্রতিক মন্তব্য সমূহ
এই সংখ্যা পর্বে ১৫ টি ছিল। বর্তমানে তা ২০ টি করা হয়েছে।পূর্বে সাম্প্রতিক মন্তব্য সমূহ ডান পার্শ্বে  প্রদর্শিত ছিল। এখন থেকে তা বাম পার্শ্বে প্রদর্শিত হবে।

নিবন্ধন
নিবন্ধন এবং লগইন পুর্বে বাম পার্শে ছিল, এখন থেকে নিবন্ধন সোনেলা ব্যানারের নীচে রাখার চিন্তা ভাবনা করা হচ্ছে। সোনেলার সিকিউরিটির প্রশ্ন বিবেচনায় এটি অত্যন্ত জরুরী।

সপ্তাহের সর্বাধিক পঠিত
প্রথম পাতার ডান পার্শ্বে সপ্তাহের সর্বাধিক পঠিত দশ পোষ্ট এর নুতন ফিচার যোগ করা হয়েছে। এতে পূর্বের পোষ্ট ও চলে আসতে পারে। বিভিন্ন সার্চ ইঞ্জিনের মাধ্যমে পাঠক পুরাতন পোষ্ট পড়ে থাকেন। গত সাত দিনে সোনেলার কোন কোন পোষ্ট বেশী পঠিত হয়েছে, ক্রম অনুযায়ী ১০ টি পোষ্ট দেখানো থাকবে এই ফিচারে।

সপ্তাহের সেরা দশ মন্তব্যকারী
এখানে থাকবে গত সাত দিনে কোন দশ ব্লগার সবচেয়ে বেশী মন্তব্য করেছেন তার তালিকা। মন্তব্যকারী ব্লগারদের মাঝে শীর্ষ দশের তালিকা ক্রমানুসারে এখানে থাকবে।

 

 

মোট পড়েছেনঃ ৮১৩জনআজ পড়েছেনঃ ০জন

৫২টি মন্তব্য

  1. পরিবর্তন গুলো খুবই সময়োপযোগী হয়েছে…।পরিবর্তন গুলো কে সাধুবাদ জানাই। (y)
    এর ফলে ব্লগটি আরো প্রানবন্ত আরো বেশি মুখর হবে বলেই আশা করছি… 🙂

  2. আমি কি একটা জিনিস সাজেস্ট করতে পারি? একটা না ২টা।
    ১। ছবিতে দেখুন।

    ২। নতুন মন্তব্যের আসলে নোটিফেকেশান ব্যবস্থা চালো করলে ভালো হয়। :I-Wish: :I-Wish:

  3. নোটিফিকেশনটা হলে ভালো হয়, এতে সাইট শ্নো হলে দরকার নেই। আর পোষ্টের দুই স্থানে তারিখ। স্কয়ার স্থানে পোষ্ট দাতার ছবি দেয়া যেতে পারে। মরুভূমির জলদস্যু ভাই লিংকে দেখিয়েছেন যেভাবে। পরিবর্তনে স্পীড যেন না কমে। মন্তব্যকারীদের আমার অবস্থান এত নীচে? 🙁 কিছুদিন ব্লগে আসিনি তাতে এই অবস্থা ?

  4. পরিবর্তনের জন্য ধন্যবাদ।

    আমার কিছু প্রস্তাবনা।

    সাম্প্রতিক মন্তব্যসমূহে প্রথমে মন্তব্যকারীর নাম ও পরে পোস্টের নাম দেখানো হয়।
    এটা না করে প্রথমে পোস্ট এবং পরে মন্তব্যকারীর নাম দিলে সেটা মনে হয় ভাল লাগবে।

    কোন পোস্ট কতবার পড়া হল সেটা দেখা গেলে পাঠক পড়তে উদ্বুদ্ধ হবেন এবং লেখক লেখার অনুপ্রেরণা পাবেন।
    লেখার মানভিত্তিক পুরস্কার এবং সবচেয়ে বেশি মন্তব্যকারীদের সম্মাননা দেওয়া হলে ব্লগের পাঠক প্রিয়তা বাড়বে বলে আশা রাখি।

    অন্যান্য ইতিবাচক পরিবর্তনকে স্বাগত জানাচ্ছি।
    সোনেলা’র পথচলার সহযাত্রী হিসেবে নিজেকে ভাগ্যবান মনে করি।

    1. সাম্প্রতিক মন্তব্যটি একজন পাঠক মন্তব্যটি করেছেন বিধায় তাঁর নাম প্রথমে দেয়া হয়েছে। ব্লগারের পোষ্ট তো মুল পাতায় আছেই। পাঠক মন্তব্য করেছেন বলেই সাম্প্রতিক মন্তব্যে তা চলে যায়। মন্তব্য না করলে যেতো না। এখানে মুখ্য ভুমিকা পাঠকের।

      কোন পোষ্ট কতবার পঠিত এর সুফল কুফল দুটোই আছে। একদম নতুন ব্লগার, অপরিচিত একজনের পোষ্ট স্বাভাবিক ভাবেই কম পঠিত হবে। এতে তিনি হতাশ হয়ে লেখাই ছেরে দিতে পারেন। সোনেলার প্রথম দিকে এই অপশনটি ছিল। কম পঠিত হবার কারনে অনেক নতুন লেখক আর লিখতে আগ্রহী হননি। এরপর এই অপশনটা তুলে দেয়া হয়। ভবিষ্যতে এটি আবার দেয়া হবে, এমন আশ্বাস দিতে পারি।
      ধন্যবাদ আপনাকে।

  5. পরিবর্তন ভালো হইসে , বিশেষত সাম্প্রতিক মন্তব্য সমূহ এখন থেকে তা বাম পার্শ্বে প্রদর্শিত হবে এইটা। আরেকটু ভালো হয় মন্তব্যের ঘরে লিংক দেবার ব্যাবস্থা করলে

  6. ভাল একটি উদ্যোগ — সুন্দর একটি উদ্যোগকে স্বাগত জানাই — সোনেলার চলার পথকে আরো গতিশীল করবে —
    আমি জানি না মাসিক ক্যালেন্ডার আছে কি না — একটি মাসিক ক্যালেন্তার থাকলে ভাল হয় –যেমন আমার সব সময় ব্লগে আসা হয় না চাকুরীগত ব্যস্ততার কারণে — যদি উক্ত দিনটি মিস হয় আমি সময় করে পড়ে নিব — আমার মত মনে হয় আরো কেউ থাকতে পারে —-
    মনে আমার নাচন তোলে –সোনেলা এগিয়ে যাচ্ছে —

      1. প্রত্যেক মাসের ক্যালেন্ডারটি দেয়া থাকবে, যাতে নির্দিষ্ট কোন দিনের পোস্টগুলো আসবে। কেউ যদি ৫ তারিখ না আসতে পারে ( উদাহরণস্বরূপ ), তাহলে ৫ তারিখে ক্লিক করে সেদিনের পোস্টগুলো পড়ে নিতে পারবে। আপু মনে হয় এটাই বুঝাতে চেয়েছে।

  7. এটা সোনেলা তো? দুদিন আসিনি, সবকিছু কেমন নতুন নতুন লাগছে, তবে দারুন লাগছে। ব্লগ সঞ্চালককে ধন্যবাদ জানাই এমন নতুন ঈদ পোষাকের জন্য। অতিথি শব্দ পাল্টে দেয়াতে আমি খুব খুশি, মনে হতো আমাদের ব্লগে আমরা অতিথি কেনো হবো। নামের তালিকায় নামগুলো অক্ষর অনুযায়ি আসছেনা, এটা কি পরবর্তীতে ঠিক হয়ে যাবে?
    পছন্দের লেখাগুলো প্রিয় বা স্টার করে নিজের কাছে রেখে দেয়া যায় কিনা এটা পরবর্তীতে দেখার অনুরোধ জানাচ্ছি।

    1. ফেস বুকের সাথে এর তুলনা কে করছেন!!
      ফেসবুকের মত বেহুদা ছবি কেন দেবে??
      প্রয়োজনের সময় ছবি ব্যবহারের উপযোগিতা অবশ্যই আছে।
      ৪ নাম্বার মন্তব্যে আমি ছবি দিয়েছি, কিন্তু তা দেখা যায়নি। পরে ৫ নাম্বার মন্তব্যে শুধু লিংক দিয়েছি।

  8. মাসিক ক্যালেন্ডার যেমন জানুযারী মাস, এই মাসে ৩১ দিন থাকে। হয়তো কোন ব্লগার ১০, ১১ বা ১২ তারিখে সোনেলায় আসতে পারে নাই যে কোন কারণে। সে ব্লগে আসলো ১৩ তারিখে। এসেই দেখলো বাম বা ডান পাশে একটি ক্যালেন্ডার ঝুলছে। তখন সে তার প্রয়োজনমত তারিখগুলোতে ক্লিক করলো এবং সাথেই সাথেই সে উক্ত তারিখের পোস্টগুলো পড়তে পারলো। এই ক্যালেন্ডার সামহোয়ার ব্লগে আছে (অনুসন্ধানের পরে বড় করে ১ লেখা ক্লিক করলেই মাসিক ক্যালেন্ডার চলে আসে ) — এটা ভীষণ ভীষণ জরুরী। বিষয়টা বিবেচনায় আনলে আমার মত অনেকেই উপকৃত হবে —

  9. এ এক নুতন সোনেলাকে দেখছি। ভালো লাগছে নুতন সাজে প্রিয় সোনেলাকে। শুধু ক্যালেন্ডার বাকী আছে, এটি দিলেই সমস্ত ব্লগারদের চাহিদা পুরন হয়ে যায়। ধন্যবাদ সোনেলাকে।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।