মূল লেখায় যান

সৈয়দ আশরাফ স্মরণে !

সুপায়ন বড়ুয়াকবিতা২৫টি মন্তব্য

তুমি ও গেলে চলে না ফেরার দেশে

নীরবে নিভৃতে রেখছ স্বাক্ষর

বিজয়ী বীর বাঙালীর গহীন কোণে

আপোষহীন ক্ষনজন্মা মৃত্যুন্জয়ী বীরের বেশে।

তুমি এসেছিলে ঘর আলো করে

শ্যামল মৃত্তিকায় ঘেরা পল্লী বাংলার নিভৃত কোণে

ঘাতকের নির্মম বুলেট এতিম করে যৌবনের প্রথম প্রহরে

চারনের বেশে সুখ খুজেঁছিলে লাখ শহীদের বাংলার ঘরে ঘরে।

তোমার শান্ত সৌম্য চোখে দেখেছিলাম দ্রোহের আগুন

সন্ত্রাসীদের তান্ডবে যখন ক্ষত বিক্ষত হয় বাংলার প্রাণ

নাগিনীর বিষাক্ত ছোবলে জ্বলে ঢাকার ব্যাংক পাড়া

গর্জে উঠে বলেছিলে , “নাগিনী তুই বাংলা ছাড় “।

তোমার শান্ত হৃদয় ছটপট করে

যখন আহত পাখি ডানা জাপটে মরে

আগুন সন্ত্রাসে বলীদান হয়ে

হুন্কার ছেড়ে বলেছিলে, “ডাইনি তুই নিরালায় ফিরে যা “।

তুমি ছিলে নির্লোভ, নি:সার্থ স্বচ্ছ পুরুষ

মানুষের বিবেক যখন পরিমাপ হয় বিবেকহীনের আলকেল্লায়

নিজেকে রেখেছ তুমি স্বচ্ছ আয়নায়

স্হান নিয়েছ তুমি মানুষের হৃদয় আঙিনায়।

তুমি নেই তাই বাংলার আকাশ শোকের মাতমে ভাসে

ফিরে আস আবার বিজয়ী বীর বাঙালীর দেশে

তুমি রবে বিজয়ী বীর বেশে বেদনা বিদূরতম

তুমি রবে নীরবে হৃদয়ে অন্তমম  !!!

 

মোট পড়েছেনঃ ১৪৬৮জনআজ পড়েছেনঃ ০জন

২৫টি মন্তব্য

  1. আমরা একজন নির্লোভ,
    নি:সার্থ ও স্বচ্ছ মানুষ হারালাম।
    নেতৃত্ব থেকে বঞ্চিত হলো জাতি।
    যা দেশ মাতৃকার অফুরনীয় ক্ষতি।
    তার আত্মার সদগতি কামনা করি।
    শুভ কামনা দিদি।

    1. সহমত,
      ধন্যবাদ , শুভেচ্ছা ভাইজান
      প্রেরনাদায়ী মন্তব্যের জন্য।
      লেখাটি ভাঙল কেন বুঝলাম না ?

      “তিনি ছিলেন নির্লোভ, নি:সার্থ স্বচ্ছ পুরুষ
      মানুষের বিবেক যখন পরিমাপ হয় বিবেকহীনের আলকেল্লায়
      নিজেকে রেখেছে তিনি স্বচ্ছ আয়নায়
      স্হান নিয়েছ তিনি মানুষের হৃদয় আঙিনায়।”

    1. সহমত,
      ধন্যবাদ , শুভেচ্ছা ভাইজান,
      নেতার প্রয়ান দিবসে আমার সেদিনের শ্রদ্ধান্জলী
      সোনেলার ব্লগে নিবেদন করলাম !
      শুভ কামনা সবসময়।

      “তিনি ছিলেন নির্লোভ, নি:সার্থ স্বচ্ছ পুরুষ
      মানুষের বিবেক যখন পরিমাপ হয় বিবেকহীনের আলকেল্লায়
      নিজেকে রেখেছে তিনি স্বচ্ছ আয়নায়
      স্হান নিয়েছ তিনি মানুষের হৃদয় আঙিনায়।”

  2. তিনি দেশের জন্য নিবেদিত প্রাণ একজন মানুষ ছিলেন। সৎ, যোগ্য এসব গুণে গুণান্বিত একজন রাজনৈতিক যিনি বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন। আমাদের রাজনীতিবিদদের জন্য একজন অনুকরণীয় মানুষ হচ্ছেন সৈয়দ আশরাফ।

    সুন্দর লিখেছেন দাদা।

    1. তিনি শুধু সৎ ও যোগ্য ছিলেন না
      তিনি সাহসী ও নির্ভীক ছিলেন বলেই
      গর্জে উঠে বলেছিলেন ,“ নাগিনী তুই ঢাকা ছাড়”

      তোমার শান্ত সৌম্য চোখে দেখেছিলাম দ্রোহের আগুন
      সন্ত্রাসীদের তান্ডবে যখন ক্ষত বিক্ষত হয় বাংলার প্রাণ
      নাগিনীর বিষাক্ত ছোবলে জ্বলে ঢাকার ব্যাংক পাড়া
      গর্জে উঠে বলেছিলে , “নাগিনী তুই বাংলা ছাড় “।

      ধন্যবাদ সাথে থাকার জন্য ভাইজান
      শুভ কামনা।

    1. ধন্যবাদ সৃস্টিকর্তাকে একজন
      ভাল মানুষের নামে দুকলম লিখতে পেরেছিলাম বলে
      তার বিদেহী আত্মার শান্তি কামনা করি।
      আপনাকে ফুলেল শুভেচ্ছা।