মূল লেখায় যান

শ্রদ্ধাঞ্জলি

ইকরাম মাহমুদবিবিধ৯টি মন্তব্য

আমি একজন মানুষ এবং তারপর একজন বাঙালি।
আমি অকৃতজ্ঞ নই।
আমি ৫২ কিংবা ৭১ সংখ্যা দুটিকেও অস্বীকার করতে
পারি না, পারবও না।
মুক্তিযুদ্ধ,মুক্তিযোদ্ধা, বীরসন্তান, বোনদের ইজ্জত, শহীদের রক্ত
আমি অস্বীকার করতে পারি না, পারবও না।
কারণ, আমি মানুষ এবং তারপর একজন বাঙালি।
আমি অকৃতজ্ঞ নই।
আমি ২১,২৬,১৬ সংখ্যাগুলো অস্বীকার করতে পারিনা,
পারবও না।
কারণ,আমি মানুষ এবং তারপর একজন বাঙালি।
আমি অকৃতজ্ঞ নই।
৬৯ এর অভ্যুত্থান, ছয় দফা, ৭০ এর সাধারণ নির্বাচন আমি অস্বীকার করতে পারিনা, পারবোও না।
কারণ,আমি একজন মানুষ এবং তারপর একজন বাঙালি।
আমি অকৃতজ্ঞ নই।
৭ মার্চের জ্বালাময়ী ভাষণ আমি অস্বীকার করতে পারিনা,পারবোও না।
কারণ আমি একজন মানুষ এবং তারপর একজন বাঙালি।
আমি অকৃতজ্ঞ নই।
অস্বীকার করতে পারবো না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান।
কারণ আমি একজন মানুষ এবং তারপর একজন বাঙালী।
আমি অকৃতজ্ঞ নই।

মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি মহান নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

মোট পড়েছেনঃ ১৫৫জনআজ পড়েছেনঃ ০জন

৯টি মন্তব্য

  1. চমৎকার লিখেছেন, বঙ্গবন্ধু মানেই ৫২, ৭১, ২১, ২৬, ১৬। একজন বাঙ্গালিমাত্রেই তা স্বীকার করবেই, করা উচিৎ।
    জাতীর এই অপূরণীয় হত্যায় আমরা তোমার ও তোমার পরিবারের কাছে ক্ষমাপ্রার্থি।
    সশ্রদ্ধ শ্রদ্ধাঞ্জলি বঙ্গবন্ধুর প্রতি।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।