মূল লেখায় যান

শুভেচ্ছা সবাইকে

ব্লগ সঞ্চালকসোনেলা বার্তা৩৯টি মন্তব্য

২৩ সেপ্টেম্বর ২০১২ থেকে ২৩ সেপ্টেম্বর ২০১৪। সোনেলা ব্লগ পদযাত্রার দুই বছর অতিক্রান্ত।
বাংলা ব্লগ সাইটের বিশাল জগতে খুব ক্ষুদ্র এক নাম সোনেলা।
আমাদের অহংকার নেই, চাকচিক্য নেই, উজ্জ্বলতা নেই এমনটা ভাবি না আমরা ।
সোনেলার ব্লগারগন আমাদের অহংকার, ব্লগারদের আন্তরিকতা আমাদের চাকচিক্য
তাদের ভালোবাসা  আমাদের উজ্জ্বলতা।

সোনেলা হচ্ছে এক উজ্জল রোদের নাম। সোনালী রোদের প্রত্যাশা আমাদের সবার।
সব আঁধার কেটে গিয়ে এই সোনালী রোদ হাসুক আমাদের প্রিয় এই দেশটিতে
– এই আশায় আমরা বেঁচে থাকি ।

আজকের এই দিনে সোনেলা ব্লগের সমস্ত শুভাকাঙ্ক্ষী, পাঠক, ব্লগার এবং ব্লগ টিমকে জানাই আন্তরিক শুভেচ্ছা।

লাইফ ইজ বিউটিফুল

আড্ডা চাই 

ঈশ্বর প্রশ্নোত্তর অফুরান আনন্দে সোনেলা

সোনেলায় দু’বছর

সোনেলা ব্লগ – স্বপ্নের শুরুটা যেভাবে

সোনেলার নিজের কথা – তারপরেও অদম্য আমরা

সোনেলাকে নিয়ে লিখুন। সবার পোষ্টের লিংক এখানে যোগ করা হবে। যাতে সোনেলা সম্পর্কে প্রিয় ব্লগারদের পোষ্ট সমূহের একটি সংকলন হয়ে যায় এই পোষ্ট।

মোট পড়েছেনঃ ৯০৫জনআজ পড়েছেনঃ ০জন

৩৯টি মন্তব্য

  1. সোনেলার রোদ জ্বলুক, এগিয়ে যাক সকলের ভালবাসায় নিরন্তর যেমনটি করে পার করে এসেছে গতদুটি বছর। ভাল থাকুক সোনেলা সবসময় এই কামনা করি।

    এককের ঘর ছেড়ে বাহিরে এসো,
    ছুঁয়ে দাও দশক, শতক, হাজার, অযুত,
    গাঢ় ভালবাসায় মাখিয়ে সোনেলার রোদ,
    আলিঙ্গনে প্রস্ফুটিত হও নক্ষত্র হয়ে,
    থাকো কালো আঁধারে হয়ে একটি চাঁদ।

    সোনেলা দীর্ঘজীবি হোক।

  2. সোনেলা’র প্রতিষ্ঠা বার্ষিকীতে আন্তরিকভাবে কামনা করি সোনেলা দেশের ব্লগিংয়ে অনেক উচ্চ আসনে প্রতিষ্ঠিত হোক।

    অনেক উঁচুমানের লেখকের সমাহার হোক এখানে।

    ভাল থাকুক সুন্দর নামের “সোনেলা” আর অবশ্যই দীর্ঘজীবি হোক।

    প্রহেলিকা’র মতো উচ্চমার্গের কবিতা উপহার দিতে না পারার জন্য দুঃখিত।

  3. দুই বছর হয়ে গেলো ? মনে হচ্ছে এইত সেদিন শুরু হলো। সময় কিভাবে চলে যায় ! কত কথা স্মৃতি মনে ভেসে আসে। সোনেলার সাথে  আমার এই পথ চলাতেই আনন্দ। সোনেলা দিনদিন আরো উজ্জ্বল হোক।

  4. সোনেলার শুরু থেকে থাকতে পারিনি, আমার শেষটা সোনেলাতেই হয়। সোনেলার আশে পাশে যে যেভাবে জুড়ে আছেন, সমস্ত ব্লগার এবং আড়ালে আবডালে থাকা ভূত মোডারেটর বাহিনী, সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা।

  5. শুভেচ্ছা সোনেলা!
    ওগো প্রিয়তমা,সোনেলা এগিয়ে চলো বাপের বাড়ির দিকে (মানে সামনের দিকে) যৌতুক আনতে (মানে সফলতা আনতে) আর আমি আধাপঁচা মিষ্টির হাঁড়ি নিয়ে আসছি! সকল শালা-শালীকে (মানে ব্লগারদেরকে) আজ জম খাওয়ান খাওয়াবো৷
    (এটি নিছক হাস্যরস কিন্তু,So,নো ক্যাচাক্যাচি!)

  6. সোনেলাকেও অনেক অনেক শুভেচ্ছা।

    সোনেলা’র এই প্ল্যাটফর্ম রাজনৈতিক লেখা প্রকাশে অসহায়তা করেনা, বিধিনিষেধ আরোপ করেনা।

    অন্য কিছু ব্লগ এই বিধিনিষেধ আরোপ করে থাকে।

    এখানেই সোনেলার মাহাক্ম খুজে পাই আমি।

    অনেক ধন্যবাদ সোনেলা’র কর্নধারগনকে। আমি বলব এভাবে সোনেলা একধরনের দেশসেবাও করছে।

    আন্তরিকভাবেই এই ব্লগের আমি উত্তরোত্তর সমৃদ্ধি এবং উন্নতি কামনা করি।

  7. সোনেলা ব্লগ খুব খ্রাফ, ব্লগিং আর নয় এই সিদ্ধান্ত নিয়েছিলাম। বাদই দিয়ে দিয়েছিলাম ব্লগিং, সোনেলা আমার সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য করেছে। আর এটি এখন আমার নিজের ব্লগ এটি মনে করিয়ে দিচ্ছে।
    সোনেলার সবাইকে শুভেচ্ছা।

  8. দুই বছর চলে গেলো ? মনে হচ্ছে এইত সেদিন। কিভাবে সময় চলে যায়। কত স্মৃতি সোনেলাকে নিয়ে। নতুন বছরে সোনেলাকে দেখছি নতুন সাঁজে। সাথে আছি সোনেলার। সবাইকে শুভেচ্ছা।

  9. সোনেলার দু’বছর অবশ্যই অভিনন্দন আর শুভেচ্ছা রইল এবং কৃতজ্ঞ রইল যারা আমার মত ক্ষুদ্র একজনকে মত প্রকাশের খাতা তৈরী করে দিল…

    আমি ঘুড়েছি বহু

    ঘুড়েছি আমি কত না ব্লগে ব্লগে

    শান্তি নেই, সর্বত্র মত প্রকাশের অশান্তি আর গালাগালে

    কোথাও পাইনি খুজে শীতল বট বৃক্ষের ছায়া

    অবশেষে শিপু ভাইয়ের পোষ্টে ঢুকলাম সোনেলায়

    এখানে আমার মা আমার মাটি আমার দেশ

    করি চাষ কৃষকের মতন ফলাই ফল বার মাস।

     

     

  10. সোনেলার ব্লগারগন আমাদের অহংকার, ব্লগারদের আন্তরিকতা আমাদের চাকচিক্য
    তাদের ভালোবাসা  আমাদের উজ্জ্বলতা। আমিও এর অংশীদার । সাথে ছিলাম থাকবো। সবার জন্য ভালোবাসা।

  11. ছোট পরিসরে চেনা অচেনা কয়েকজন মিলে অসাধারণ একটা পরিবারের নাম সোনেলা। ছোট পরিসর থেকে একদিন অনেক বড় পরিসরে পৌঁছে যাক। অন্যতম ব্লগ হিসেবে অর্জন করুক তার খ্যাতি আপন মহিমায়, এই কামনায়।

  12. আলাদা করে আর জবাব দেয়া হলো না। সোনেলার সাথে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ সবাইকে। লেখা লেখি চলুক সবার। আপনাদের সাথে আছে সোনেলা সারাক্ষন।

  13. সোনেলা কে তার দু বছর পূর্তিতে অভিনন্দন।

     

    আমি খুব বেশি পুরাতন নই আবার খুব বেশি কিছু লিখেছি সোনেলাতে এমনও নয়

    তবে স্বাতন্ত্র্যতার  বিবেচনায় সোনেলা অবশ্যই  অন্যদের চাইতে আলাদা বৈশিষ্ট্যমণ্ডিত যা অন্য আর কোন ব্লগের নেই।

    আমি সোনেলার দীর্ঘায়ু কামনা করি।

    আর সোনেলার সাথে তো অবশ্যই থাকতে চাই। আমৃত্যু নিরবধি।

  14. আপনাদের সবার প্রিয় সোনেলার সাথে থাকার জন্য কৃতজ্ঞ আমরা। সোনেলা আপনাদেরই ব্লগ। একে সুন্দর পরিচ্ছন্ন রাখার জন্য দায়িত্ব শুধু সোনেলার নয়, আপনাদেরও। সবাইকে আবারো শুভেচ্ছা।