মূল লেখায় যান

শরীর বন্দনা (উৎসর্গ সাইরাস হেলালের লেখাকে…… প্রতিটি দাড়ি কমা সহ)

আগুন রঙের শিমুলকবিতা৪৪টি মন্তব্য

আজ তবে হোক শরীর বন্দনা,
পোশাকের বাহুল্য ফেলে সামনে দাড়াও
জলে আর গন্ধপুষ্পে হোক আদিম পুরুষের, নারীর ভজন।

রূপ দেখাও মোহান্ধ শিকারীরে,
নিটোল স্তনের ভাঁজে জমা লেবুফুলের সুবাস ছোঁয়াও
গহীন নাভিকুন্ডলে জমে থাকা চন্দ্রজ্যোতি সুষমা দেখাও,
শিরশিরে অনুভুতির সাপ বেয়ে উঠুক শিরদাঁড়ায়,
উরুসন্ধির থমকানো ঝড়ের ডাক পাঠাও বালুচরি নকশার শরীরে।

পুরুষের ভালোবাসা এমনি নারী,
শুধু হৃদয়ে তৃপ্ত নয় সে,
স্নেহ যে পায়, সে শরীর ও চায়।

মোট পড়েছেনঃ ৭১৩জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৪৪টি মন্তব্য

  1. বন্দনা! হোক না তা,
    দাঁড়ালাম এই আমি উন্মুক্ত বক্ষে
    প্রথম জন্মদিনের
    পোশাকে;
    ঔ আকাশের আদমসুরাতের
    সাজে,নির্ভয়ে।
    অপরূপ রূপে
    ।

    নারী! সে তো দেবী,
    থাকে অধরা সময়ের গভীরতম গহ্বরে
    ,
    দেবতাদের উরু-জঙ্ঘায়।

    আমি নগণ্য নবিশ মানুষ,
    দেবতা তো নই ই,
    নই সময় ভেদক

    নই সময় হন্তারক
    ।
    যেতে পারিনি তাই জরায়ু অব্দি
    খুঁড়ে দেখা হয়নি
    রঙ্গীন ভাঁজ,
    ভাঁজের অন্তরের নোনা স্বাদ।

    অধরা সময় আমায় দিয়েছে মুক্তি
    স্বস্তিতে স্বস্তির নিঃশ্বাসে
    ।
    নপুংসক
    আমি,সমুদ্র মন্থনের স্বপ্নদেখা হয় না;
    আমার স্বপ্ন সে অব্দি পৌছায় ই না
    ।

    ==========================

    আমি কবিতা লেখা শিখিনি,পারিনা বলে।

     

  2. শরীর বন্দনা ভালো লেগেছে। কত সুন্দর ভাবে উপস্থাপনা করলেন। সব কিছুই বলা হলো কবিতার মাঝে। চটকদার হঠাৎ জনপ্রিয় হবার আকাংখায় নেই কোন খিস্তি খেউর। কবি আপনার উপর শ্রদ্ধা বেরে গেলো কয়েকশত গুন।

    পুরুষের ভালোবাসা এমনি নারী,
    শুধু হৃদয়ে তৃপ্ত নয় সে,
    স্নেহ যে পায়, সে শরীর ও চায়।   (y)

  3. লেখায় আপত্তি ——— ছবিটাতে আমার আপত্তি আছে। এখানে নারীকে হেয় প্রতিপন্ন করা হয়েছে — পুরুষের ভালবাসা এমন –মন তার কাছে বড় নয় — সে দেহও চায় —-

    আমি একজন জেন্ডার স্পেসালিস্ট হিসেবে এটাকে মেনে নিতে পারছি না —- যদিও সত্য হতে পারে — কিন্তু লেখাতে অন্যরা উৎসাহিত হবে ——

    আমি অনুরোধ করছি প্লিজ ছবিটা সরিয়ে নিন —————-

     

    1. আপনার সাথে চাইলে দীর্ঘ বিতর্ক করা যায় , কিন্ত করবো না সেই মানসিক অবস্থা নাই তাই চুপ গেলাম।

      কাউকে ছোট করাই লেখার উদ্দেশ্য নয় এবং কবিতা আক্ষরিক অর্থে না নেওয়াই ভালো

      শুভকামনা

      1. আগে মন ভাল কর ভাইয়া — যখন তোমার মন ভাল হবে তখন না হয় একদিন কথা বলবো এই বিষয়গুলো নিয়ে —

        জীবনে কখনো কষ্ট আসে, কখনো ঝড় আসে, কখনো অবহেলা —-তারপরও কষ্টটাকে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হয়— মানসিক অবস্থাকে শক্ত করতে হয় — যদি মনে হয় তাহলে আমার ফেবু পেইজেএ তোমার সাথে কথা বলবো ভাইয়া —— আমি তোমার বড় আপু —– যদি আমার কথাগুলোতে কষ্ট পাও তবে মাফ করে দিও  ভাইয়া ——–তারপরও মন ভাল কর ——- মন হতে দোয়া করছি একজন ছোট ভাইয়ের জন্য ———ভাইয়েরা ভা্ল থাকলেই বোনদের শান্তি, আবার বোনেরা ভাল থাকলেই ভাইদের শান্তি ——-

        ফেবু ওয়াল — Laili Arjuman Khanam Laila

  4. ভাইয়া আপনি কিন্তু মনে কষ্ট নিবেন না — বোন তো আমি তাই না — বোন হয়ে বলছি — এই ছবি ছোটরা দেখলে একটু বিব্রতবোধ করবে তাই আমি বলেছি — কবিতার গঠণ ভীষণ সুন্দর হয়েছে —

    সোনেলায় আমরা সবাই ভাই বোন — সুখে দুখে মিলে মিশে থাকবো —

    অনেক অনেক শুভকামনা রইল

    1. শিমুল ভাইয়া নীলাপুর এই মন্তব্য আপনি দেখেননি কেনো ? এমন মায়া দিয়ে কথা বলা মানুষ কতজন আছেন আপনার ফ্রেন্ড লিষ্টে ? আমরা সবাই আপন এখানে ভাইয়া।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?