রাফখাতা:২
তার আর আমার গল্পটা একটু অস্বচ্ছলতার হলে এই পৃথিবীর এমন কোন ক্ষতি হতোনা। আমরা আজ দুজনেই বড় বেশী স্বচ্ছল তাই হয়ত ভালোবাসার অস্বচ্ছলতা আমাদেরকে অহর্নিশি তাড়িয়ে বেড়ায়। সেও চাল ডাল লবন তেলের হিসেব কষে, আমারও তাই। অথচ একদিন স্বপ্ন ছিল হিসেবের খাতা একটাই হবে। নগদ, বাকি, পাওনাদার দেনাদার একি খাতায় নথিভুক্ত হবে। ভালো লাগেনা কিছু আর আজকাল। হিসেবের খাতা গরমিল করে ফেলি রোজই। মেলেনা কোন হিসেব। বাকীর খাতে জমা হতে থাকে অনেক পুরনো ক্ষোভ, প্রেম, অভিমান, রাগ, ঝগড়া!!!
মোট পড়েছেনঃ ৭৮৪জনআজ পড়েছেনঃ ০জন

১৫টি মন্তব্য
এক আত্মা এক মন তারপরেও ভিন্ন হিসেবের খাতা , কষ্টকর এসব ভাবলেও । তবুও জীবন বহমান l
তবুও জীবন বহমান , হ্যা , জিসান ভাই ।
ভারী সুন্দর কথামালাগুলো । মুগ্ধতা রেখে গেলাম ।
ধন্যবাদ ভাই ।
লেখার মাঝে কি একটুখানি কান্না লুকিয়ে আছে ? তারা দুজনে আসলেই কি সবচ্ছল আছেন ? ছোট লেখায় অনেক ভালোলাগা।
হয়ত কান্না লুকিয়ে আছে , অথবা নেই । তবে এসবের খাতা আলাদা হয়ে গিয়েছে । ধন্যবাদ আপনাকে ।
কত অল্প কথায় বললেন কত কিছু । এভাবে লিখুন রোজ ।
মনটা ভীষণ এলোমেলো শিশির কনা । লিখছি যখন ইচ্ছে হয় তখন।
বাকির খাতায় পাহাড় জমিয়ে কী লাভ ?
বরং হিসেব তামাদি করে নূতন খাতা খুলে আবার কিছু
ভুল-ভাল হিসেব কষি হেসে হেসে ।
চেষ্টা করছি ভাইয়া , পারছিনা তো 🙁
বেশি হিসেব মেলানোর দরকারই বা কী ?
হিসেব তো চলে আসে বনলতা 🙁
বিচ্ছেদ ভালো না আপু 🙁
আসলেই বিচ্ছেদ ভালো নয় (-3
আপনার রাফ খাতা আর আমার খসড়া খাতা 😀