মূল লেখায় যান

নিঃসঙ্গ বাড়ি

মিসুএকান্ত অনুভূতি২৮টি মন্তব্য
মোবাইলে তোলা নিঃসঙ্গ সেই বাড়িটি
যেখানে সে একা
অন্য কেউ নেই তাঁকে সঙ্গ দেয়ার

মানুষ নিঃসঙ্গতায় ভোগে,
একাকিত্বের শূন্যতা কুড়ে কুড়ে খায় কোন কোন মানুষকে,
কিন্তু কখনো কখনো
কোন বাড়ীও যে চরম নিঃসঙ্গ হতে পারে তা জানা ছিলনা।

আমার বাসার ছাদে উঠলেই সেই নিঃসঙ্গ বাড়ীর দেখা মেলে।
হাত বাড়ালেই ছোঁয়া যায় বন্ধ জানালাগুলো।
মনে হয় বাড়িটা জোড় করে তার নিঃসঙ্গতা ঢাকতে চাইছে,
তার চোখ জুড়ে ভয়াবহ শূন্যতা।
মৃত্যুর নিস্তব্দতা ছড়িয়ে আছে স্যাঁতস্যাঁতে দেয়াল জুড়ে।
গতিময় জীবন এখানে এসে যেন হঠাত করেই থেমে গেছে।
কেউ থাকেনা এখন এখানে।

এক কালে যাদের চিত্কার হৈচৈ এ মেতে থাকত বাড়িটা,
আজ তাদের কাছে প্রয়োজন ফুরিয়েছে তার।
এখন শুধুই একটা সম্পত্তি সে।

 

 

মোট পড়েছেনঃ ৮৭৪জনআজ পড়েছেনঃ ০জন

২৮টি মন্তব্য

  1. মিসু আপু, অনেক দিন পরে আসলেন ব্লগে, এসেই দিলেন মন খারাপ করা এক পোষ্ট। যিনি এই বাড়ি তৈরী করেছিলেন, কত স্বপ্ন ছিলো তাঁর। তাঁর বংশ ধরদের কাছে এ সব স্বপ্ন অর্থহীন। একদিন দেখবেন বাড়িটি বিক্রি হয়ে গিয়েছে, স্বপ্ন ভেংগে যাবে বুলডেজারের আঘাতে।

  2. প্রপার্টি ডিলারদের আনাগোনা… উত্তরাধিকার দলিলের সংখ্যাবৃদ্ধি… ক্ষমতাবান এলাকাবাসীর লোভী চকচকে চোখ…
    কে মনে রাখে কোন ঘরে জন্ম নিত শিশুরা… পবিত্র সেই আতুরঘর? কে জানে কোন ঘরে রঙিন স্বপ্ন বোনা হয়েছিল যা কখনো সত্যি হয়নি? কে জানে কেমন উচ্ছ্বসিত প্রাণময় হয়ে উঠতো প্রতিটি বিকেল, শিশুদের কলরবে?

  3. এমন দুএকটা বাড়ি চোখে তো পরেই তবে আপনার মতো করে ভেবে দেখিনিতো।
    ভেতরের নিঃসঙ্গতার প্রতীক হয়ে ঠায় দাড়িয়ে থাকবে, একদিন ভেঙ্গেচুড়ে যাবে। ঠিকই বলেছেন।
    কস্ট স্পর্শ করলো লেখা পড়ে। ভালো থাকুন আপু। সময় পেলেই চলে আসবেন এখানে।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।