মূল লেখায় যান

রস চোর

শুভ্র রফিককবিতা২৪টি মন্তব্য

12439089_1523314224664845_2067104648685557823_n
তাইতো ভাবি আমার গাছের
রস চুরি কে করে,
যদি একবার সময় পাই
ধরব গিয়ে তারে।

কোন পাঁজিটা কষ্টের রস
চুরি করে খায়,
পাইলে তারে হাতের মুঠোয়,
দড়ি দেব পায়।

থানায় দেব পুলিশেতে
ভাবছে আমি বোকা,
কিংবা আমি ফিডার খাই
ছোট্ট কচি খোকা?

মোটেই আমি কচি নইকো
নইকো আমি বোকা,
এই কথাটা মনে গেঁথে,
মাথার মধ্যে ঢোকা।

রসের ভান্ডে সন্ধ্যা বেলা
দিয়েছি ফরমালিন।
কি রে খুকি এই শুনে তোর
মুখটা কেন মলিন?
তুই কি আমার রস খেয়েছিস?
গাছে উঠে একা?
তাহলে আর চিন্তা কিসের
রসের সাথে খা না খানিক ছ্যাঁকা।

মোট পড়েছেনঃ ১৬৭১জনআজ পড়েছেনঃ ০জন

২৪টি মন্তব্য

  1. গাঁয়ের খুকি রস খেয়েছে তাতেই এত রাগ?
    ধরা পড়বি পুলিশ এলে ও খুকি তুই ভাগ |
    রসের ভাড়ে ঢেলে ফরমালিন ভুল করেছেন ভাই
    খুকির যদি কিছু হয়ে যায় পাবেন কি খুঁজে উপায়?

  2. ফরমালিনের জ্বালায় এম্নিতেই ভুগছি
    ছড়াতেও ফরমালিন ঢুকে গেছে দেখছি! ;?
    সুন্দর ভাবনা সুন্দর ছন্দ
    ভালোই লাগলো, নয়কো মন্দ।
    নিয়মিত মন দিয়ে লিখতে থাকুন
    সব ব্লগবাড়িতেই পদধূলি রাখুন। 🙂

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।