মূল লেখায় যান

যেমন রাজা তেমন মন্ত্রী (রম্য)

বোরহানুল ইসলাম লিটনছড়া১৭টি মন্তব্য

এক দেশের এক রাজা মনে
কষ্ট পেয়ে ঢের,
বললো কোথায় মন্ত্রী আপনি
উপায় করুণ বের!

ঘরে আমার তিনটি রাণী
নেইকো কোন কাজ,
তবু যেন চারদিকে রয়
ঝগড়া-ঝাটির সাজ।

সহ্য যে আর হয় না জ্বালা
ক্যামনে বাঁচাই মান!
মন্ত্রী শুনে বললো হুজুর
’কেটেই ফেলুন কান।’

আসবে না আর বিশ্রী আওয়াজ
যতোই মারুক লাথ,
আপনি দেখে বলবেন শুধু
বেশ বেশ কেয়াবাত।

শুনেই রাজা বললো খোশে
এই তো মাথার ধার!
এক্ষুণি নেন অস্ত্র হাতে
নইলে যাবে ঘাড়!

হুকুম পেয়ে মন্ত্রী রেড়ি
ভৃত্য বলে কি!
আজ অবধি রাজ তো মোদের
বিয়েই করেন নি!!

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

মোট পড়েছেনঃ ৮১৫জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৭টি মন্তব্য

  1. হা হা হা ছড়া পড়েও যে মন খুলে হাসা যায় এই ছড়াটি তার প্রমান। রাজ্যের রাজা স্ত্রীদের নিয়ে অস্থির উৎকণ্ঠায় কান কেটে ফেলার অবস্থা অবশেষে রাজা বিয়েই করেনি।অথচ মন্ত্রী প্রস্তুত তার কান কাটতে।এই হলো জ্বী হুজুর মন্ত্রী। যাচাই বাছাই নাই রাজা বললতো সব সই। দারুণ রম্য।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?