মূল লেখায় যান

যাবো তোর সাথে

এস.জেড বাবুকবিতা৩৯টি মন্তব্য

চল যাবো সখি
যাবো তোর সাথে
এ গাঁয়ের মেঠো পথে,
দুপাশে ছড়ানো সরিষা ফুল
ছুঁয়ে যাবো দুই হাতে ॥

কিছু ফুল তুলে
গাঁথব মালা
কিছু ফুল ছড়াবো পথে,
হাত ধরে দুজন , হাঁটবো কিছুক্ষন
হলদেটে বিছানাতে ॥

হেলে দুলে ডাকে
মৃদূ ইশারাতে
হেসে খেলে মটর শূটি,
মধ্যখানে বসে, তোর আঁচলে
তুলে নিব অল্প ক’টি ॥

মুশুড়ি জমিটা
সাদায় ভরেছে
নেমেছে বলাকার হাট
মিস্টি রংয়ে তুই, সাদা পাঞ্জাবীতে আমি
পরিপূর্ণ রঙ্গিন মাঠ ॥

দলছুট দুটি
রাজহাঁস যদি
তেড়ে আসে তোর কাছে,
তোর চোখে ভয়, নতুন কিছু নয়
হাসবো তোর চোখ পিছে ॥

আইলের পাশে
লাগে যদি কাঁদা
তোর রূপালী নুপুরের পাশে,
মরা খালে যাবো, পা ধূঁয়ে দিবো
পদ্ম যে জলে ভাসে ॥

ফিরবো ঘরে
সন্ধ্যা পরে
যখন রক্তিম সাঁজে দিগন্ত,
তুই আর আমি, সবুজ আর পাখি
পূর্ণতায় হবে বসন্ত ॥

-০-

ছবিঃ নেট দুনিয়া

মোট পড়েছেনঃ ১৯৪জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৩৯টি মন্তব্য

  1. হলুদে সবুজে হবো একাকার
    দুজনে-ই হবো দু’জনার,
    ফুলে ফুলে গাঁথব মালা
    প্রীতিপূর্ণ হবে ঐ বিছানা,
    বসন্ত সাজা দিগন্তে
    ফিরবো মোরা দু’জনে দু’জনাতে,
    সন্ধ্যা পেরিয়ে রাত-প্রহরে।

  2. “আইলের পাশে
    লাগে যদি কাঁদা
    তোর রূপালী নুপুরের পাশে,
    মরা খালে যাবো, পা ধূঁয়ে দিবো
    পদ্ম যে জলে ভাসে ॥”

    ফিরবো ঘরে
    সন্ধ্যা পরে
    যখন রক্তিম সাঁজে দিগন্ত,
    তুই আর আমি, সবুজ আর পাখি
    পূর্ণতায় হবে বসন্ত ॥

    হলুদে সবুজে হবো একাকার
    দুজনে-ই হবো দু’জনার!!
    অসাধারণ লেখা বাবু ভাই, বেশ ভালো লাগলো পড়ে।

  3. ফিরবো ঘরে
    সন্ধ্যা পরে
    যখন রক্তিম সাঁজে দিগন্ত,
    তুই আর আমি, সবুজ আর পাখি
    পূর্ণতায় হবে বসন্ত ॥

    সখী আর দূরে থাকবেনা, ছুটে আসতেই হবে তাঁকে। ভালোলাগা রেখে গেলাম।

  4. মিস্টি রংয়ে তুই, সাদা পাঞ্জাবীতে আমি,,
    দুজন দুজনার হয়ে গেলে ঘোর-বর্ষাতেও বসন্তকে আসতে হবে। এমন ডাকে সখী কি আর ঘরে রইতে পারে!!

    দারুন লিখেছেন 🌹🌹

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?