মূল লেখায় যান

যত অভিলাষ

এস.জেড বাবুকবিতা১৬টি মন্তব্য

কয়েকটা শব্দ-
খুঁজে দিবি চির অমর ?
বিশুদ্ধ বানানে-
শুভ্র কিছু অক্ষর !
কিছু বর্ণের-
ভাললাগার যুগল বন্দি,
কিছু প্রত্যাশা-
আর প্রতিকের মহা-সন্ধি ॥

একটা ডাইরি-
কিনে দিবি আমায় সখি !?
প্রতিটি পাতায়-
যেন জল রংয়ে তোকে দেখি,
প্রতিটি ভাঁজে-
মিশে থাকে তোর গন্ধ,
যেন উজ্জলতায়-
ভেসে উঠে কিছু ছন্দ ॥

একটা দোয়াত-
রেখে দিস তার পাশে,
ময়ুর পালকে-
লিখে যাব ভালোবেসে,
তোর কাজলের রংয়ে-
আমার নয়নের ক’ফোটা জলে,
যেন প্রত্যাশা বিধাতায়-
যায়না বিফলে ॥

প্রতিটি পাতায়-
তুই নিজেই পূর্ণ কবিতা,
পরিশ্রান্ত অধ্যায়ের-
শুরুতেই তোর ছবিটা,
রচনা হবে-
বেসামাল এক উপন্যাস,
আমি এঁকে যাব-
তোকে নিয়ে যত অভিলাষ ॥

-০-

মোট পড়েছেনঃ ৮৫৮জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৬টি মন্তব্য

  1. একটা দোয়াত-
    রেখে দিস তার পাশে,
    ময়ুর পালকে-
    লিখে যাব ভালোবেসে,
    তোর কাজলের রংয়ে-
    আমার নয়নের ক’ফোটা জলে,
    যেন প্রত্যাশা বিধাতায়-
    যায়না বিফলে ॥

    কবিতায় আপনার এমন সব উপমাগুলো আমাকে মুগ্ধ করে যা পাঠে বা আবৃত্তিতে কবিতাকে জীবন্ত করে তুলে।খুব ভাল লাগল।

    1. আমার কি আর উপন্যাস লিখার সাধ্য আছে আপু !

      তবে হ্যাঁ
      পাঠকদের উৎসাহে এলোমেলো কিছু লাইন লিখা হয়ে যায়।

      কৃতজ্ঞতা তেমন সকলের প্রতি, যারা নিয়মিত অনুপ্রাণিত করে যাচ্ছেন।

      ভালো থাকবেন আপনি।

  2. একটা ডাইরি-
    কিনে দিবি আমায় সখি !?
    প্রতিটি পাতায়-
    যেন জল রংয়ে তোকে দেখি,
    প্রতিটি ভাঁজে-
    মিশে থাকে তোর গন্ধ,
    যেন উজ্জলতায়-
    ভেসে উঠে কিছু ছন্দ ॥
    সুন্দর লিখেছেন কবি

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?