মূল লেখায় যান

মিথ্যা যখন স্বাধীন!

বোরহানুল ইসলাম লিটনকবিতা১১টি মন্তব্য

যার মাঝে রোজ মিথ্যা জেগে কর্মে রাখে লয়,
তার কাছে কি সত্য ঘুরে খুঁজতে ক্ষণিক জয়?
থাকলে বরং আস্থা যেচে
ওরাও ভাবে মান দি’ বেচে
আর তা শুনেই মিথ্যা বলে ‘আমিই কালের হয়!’
তখন কি তার সঙ্গী-সাথী আর করে কেউ ভয়?

ভাবছো শুনে ’মিথ্যা সে নয় চিরস্থায়ী বীর?’
কও তো তবে একটুখানি বুদ্ধি রেখে স্থির!
জমিন ভেবে শ্রমীর বাছা
বাছলো না যে যা আগাছা
ফসল কি তার বাঁচতে পারে উচ্চ করে শির?
যতোই সুখে হোক সে’ মৌসুম সহন ধারার নীড়!

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

মোট পড়েছেনঃ ৬৬৮জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১১টি মন্তব্য

    1. সহাবস্থানে সকলই স্বাধীন।
      মন্তব্য পাঠে অনুপ্রাণিত হলাম!
      আন্তরিক ধন্যবাদ জানবেন সতত।
      সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?