মূল লেখায় যান

মা !

সুপায়ন বড়ুয়াকবিতা২৩টি মন্তব্য

তোমার কাছে বলার ছিল
মা হারানোর গল্প ,
আমার কাছে বেদনা বিঁধুর
তোমার কাছে অল্প।

আমার কষ্টে মুখ ঢাকলে
তুমি চুপটি করে হাসো,
কষ্টটুকু আমারি থাক
বল মা-কে ভালবাসো।

মা-কে আমি যখন দেখি
কাঁচ বাধানো প্রেমে ,
তখন তুমি মুচকি হাসো
মা-কে খুঁজো নামে।

মায়ের মুখে সেই হাসিটা
ফ্রেমে খুঁজে ফিরি ,
বুকটা বড়ই ফাঁকা লাগে
অন্ধকারে ঘুরি।

মা-টা আমার ছায়ার মতো
আগলে আমায় রাখে ,
যখন আমার বিপদ আসে
ডাকতে থাকি মাকে।

মা-কে আমি দেখতে থাকি
স্বপ্ন ঘোরে রাতে ,
ঘুম ভাঙলে কাঁদতে থাকি
মা-কে ফিরে পেতে।

মা-টা আমায় ফেলে গেলে
কোন অভিমানে ?
সন্ধ্যা-তারায় আজো খুঁজি
যদি দেখা মেলে।

পর জনমে ফিরে এসো
আবার সুযোগ পেলে ,
রাখব আমি মাথায় করে
মান-অভিমান ভুলে।

মোট পড়েছেনঃ ১৯৬১জনআজ পড়েছেনঃ ০জন

২৩টি মন্তব্য

  1. পর জনমে ফিরে এসো
    আবার সুযোগ পেলে ,
    রাখব আমি মাথায় করে
    মান-অভিমান ভুলে।

    এমনটি হলে খুব ভাল হয় ।যারা মা জীবিতবস্থায় সেবা করতে পারেননি তারা করতে পারবেন।জানি হবে না এমন তবুও আশায় বুক বাধি যদি আরেকবার মাকে পেতাম। কবিতা পড়ে আবেগী হয়ে পড়লাম। আপনার মা সহ পরকালের সকল মায়ের জন্য রইল প্রার্থণা যেখানেই তারা যেন ভাল থাকেন।

  2. মায়ের তুলনা হয়না। মা শব্দটির ব্যাপ্তি বিশাল।লেখা পড়ে আবেগী হয়ে উঠলাম দাদাভাই। পৃথিবীর সকল মায়েরা ভালো থাকুক এটাই প্রার্থনা।

    ভালো থাকবেন।