মূল লেখায় যান

মানের রেশ

বোরহানুল ইসলাম লিটনকবিতা১০টি মন্তব্য

আফসোসে কয় কলমিলতা
তুচ্ছ আমার ফুল,
ক্যান তবু রব করলো সৃজন
বল দেখি ভাই গুল?

বৃথায় কাঁদিস গুল হেসে কয়
মুছ তো চোখের জল!
ভাব তবু তোর মানটা কি নয়
শুদ্ধ ছাদের তল?

দাম যদি দেয় সত্য সাধু
আমায় ভাবিস বেশ,
যাই যদি বা খলের গলে
রয় তাতে কি রেশ??

মোট পড়েছেনঃ ৭৫২জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১০টি মন্তব্য

  1. কলমির সৌন্দর্য যত ই মনকাড়া হোক, যত গুণ ই থাকুক না কেন তবুও কেউ তাকে আদর করে ধরে রাখেনা। চমৎকার ভাবনার বহিঃপ্রকাশ। নিরন্তর শুভকামনা রইলো

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?