মাগো তোমায় জন্মদিনের শুভেচ্ছা …………
দুঃখিত মা ,
ক্ষমা করে দাও আমাকে ।
আমি দেখেছি তোমার ৯ মাস ব্যাপি প্রসব বেদনা। তুমি নিজকে নিজে জন্ম দিয়েছ । তারপরেও এই ৪১ বছরে একবারো তোমাকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়নি। অথচ কত অকৃতজ্ঞ মানুষকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছি। কত উপহার দিয়েছি জন্মদিনে তাদের। কিন্তু তোমার বেলায়ই আমার এই কৃপণতা ।
অনেক ঋণ তোমার প্রতি আমার ।
তোমার আলো বাতাসে বড় হয়েছি আমি । দুঃখী চোখে তাকিয়ে থেকেছ আমার , আমাদের দিকে – তোমার অপমানের বিচারের দাবীতে । তোমার অপমানের বদলা বা বিচার করতে পারিনি মা । এই অক্ষমতা নিয়েই কেটেছে এতটা বছর । ফোটা ফোটা অশ্রু বিন্দু দিয়ে ভিজিয়েছি তোমার আচল , তোমার জমিন।
তারপরেও ভেবনা মা , এই অক্ষম আমি জীবনের শেষ দিনটি পর্যন্ত লড়ে যাবো , তোমার অপমানের বদলা নেয়ার জন্য। প্রতিজ্ঞা করেছিনা তোমাকে স্পর্শ করে ?
শুভ জন্মদিন আমার বাংলা মা ।
আমার বাংলাদেশ।
লেখাটা আমার ফেইসবুকের ১৬/১২/২০১২ এর। সামান্য এডিট করে এখানে দিলাম ।




১২টি মন্তব্য
শুভ জন্মদিন আমার বাংলা মা ।
আমার বাংলাদেশ।
শুভকামনা সুমন ।
মন ছুঁয়ে গেল
ভালো থাকুন নীহারিকা ।
” অথচ কত অকৃতজ্ঞ মানুষকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছি। কত উপহার দিয়েছি জন্মদিনে তাদের। ” ………জিসান ভাই এর প্রমান আমরা দেখেছি।
বাংলা মাকে জন্মদিনের শুভেচ্ছা।
হুম 🙂
অনেক ভাল লাগল
অসাধারন লেখা ।
ক্ষমতাহীনতার শপথ আমাদের ।
শুভ জন্মদিন ।
Abegi lekha mon sporsho korlo.
ভালবাসি বাংলাদেশ!!
আমার দেশ
আমার বাংলাদেশ
আমার গর্ব