মূল লেখায় যান

মন ভালো করার সিস্টেমঃ আবোলা তাবোল-৯

মেহেরী তাজএকান্ত অনুভূতি৮৪টি মন্তব্য

//আমি আজ মন ভালো করার একটা নতুন সিস্টেম পেয়েছি 🙂
= আমায় ডাকলে?
// পাগল যাও ভাগো,কাওরে ডাকি নাই। আমি একা একা কথা বলছি।
=পাগলেরায় তো একা একা কথা বলে! তাহলে কি দাঁড়ালো? আমি না তুমিই পাগল। হা হা হা
// তোমার সব ঠিক আছে, কিন্তু এই রাক্ষসী মার্কা হাসিই অসহ্য লাগে।
= আমার তো এখন তোমায় অসহ্য লাগে!
// কেনো? আমি কি করেছি?
= পাগলামো ছাড়া অন্য কিছু তোমার কাছে আশা করা যায় না।
// হুহ। চারদিন আগে আমার সামনে কথা বলতেই ভয় পেতো, এখন সে আমায় পাগল ডাকে! কাঁচের মত ভেঙে রেখে দেবো বলে দিলাম।
= সরি আর বলবো না। কিন্তু মাঝে মাঝে এমন কিছু কাজ কর যে আমার চিৎকার করে বলতে ইচ্ছে করে ” এটা ঠিক না”।
// মন খারাপ থাকলে বিচ্ছিরি লাগে,মেজাজ খারাপ থাকলে সব কিছু অসহ্য লাগে। আর মন, মেজাজ এক সাথে খারাপ থাকলে অনুভুতি শুন্য লাগে। আমি এখন অনুভুতি শুন্য। বল কি করেছি?
= এই যে আজ না খেয়ে বিনা কারনে কড়া রোদের মধ্যে হেটে এলে। এটার পেছনে কি যুক্তি দেখাবে??
// আরে বেটা শয়তান ঝাড়ি খাইতে খুব ভালো লাগে তাই না তোমার? এটা তো প্রথমেই বলতে চাইলাম,আর তুমি জিলাপির আড়াই প্যাঁচ টানলা!! তোমায় না বলেছিলাম এক মাস না আসতে এলে কেনো?
= আমার তো কথা বলার কেউ নেই। কথা বলতে ইচ্ছে করছে কি করি তাই চলে এলাম। তুমি রাগ করো না প্লিজ। তোমার নতুন সিস্টেমের কথা বল।আমি শুনতে চাই।
// আমি কোথায় যেনো পড়েছিলাম বছরের প্রথম বৃষ্টিতে ভিজলে নাকি অনেক পাপ বৃষ্টির জলের সাথে ধুয়ে যায়। মনও ভালো লাগে। তাই ভাবলাম আমি রোদে হেটে আসি।
= এই জন্যই তো তোমায় পাগল বলি!সেটা বৃষ্টি। আর তুমি বেড়িয়েছিলে রোদে!
// এই জন্যই আমি তোমায় গর্দভ বলি। আচ্ছা বল পৃথিবীর এক মাত্র জিনিসের নাম যেটাতে একই সাথে ভেজা ও পোড়া যায়।
= পারবো না।
// গাধা। সেটা হলো ” রোদ”।
আর তাই আমি ভাবলাম বৃষ্টি যেহেতু নাই সেহেতু রোদই সই। ভিজে আসি। রোদে হেটে ভিজে যাবো, ঘামের সাথে সাথে কষ্ট,মন খারাপের অনুভুতি গুলোও ঝরে যাবে। পিপাসা লাগবে,কাঁচের এক গ্লাস ঠান্ডা পানি। গ্লাসের গায়ে বাস্প জমে যাবে,পানি দেখে চোখ চকচক করে উঠবে,ইচ্ছে করবে গ্লাস টা দুগালে ধরে থাকি কিছুক্ষণ। পানিটা খেয়ে শেষ করে ফেলতেই মনে হবে এটা সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ নিয়ামত। আর হ্যা বৃষ্টিতে ভেজার সময় যেমন অনেক কিছু দেখা যায় তেমন রোদ্র ভেজার সময়ও অনেক কিছু দেখা যায়।
= না এভাবে কখনও ভেবে দেখিনি।
// জান তো রোদের সাথে জীবনের অনেকটা মিল আছে!?
= কি ভাবে?
// রোদে তুমি ভিজতে চাও না পুড়তে চাও সেটা ঠিক করতে হবে তোমার নিজেকে। ঠিক তেমনই জীবনে সব ক্ষেত্রকে তুমি স্বাভাবিক ভাবে নিয়ে ভালো থাকতে চাও না কোন দোষ বেড় করে খারাপ থাকতে চাও সেটাও ঠিক করতে তোমার নিজেকে।
= মাঝে মাঝে জটিল কথাা বল ঠিক বুঝি না। যাক ও সব কথা তুমি রোদে একটু কম হাটো।
// কেনো আমি কালো হয়ে যাবো তাই?? হা হা হা
= হ্যা। তুমি যথেষ্টই কালো, আরো কালো হলে বর পাবে না। :p
// তবে রে। যাও ভাগ……

মোট পড়েছেনঃ ৬৫৪জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৮৪টি মন্তব্য

  1. কথা বলার সময় হাতে লাঠি থাকেনা কেন?এরপর যেনো লাঠি থাকে হাতে।তাজের লেখার দিকে লোভী নয়নে তাকিয়েই আছি।এত ভালো লিখচে কিভাবে তাজ? -{@ তাজের লেখা চুরি করতে হবে ভালোবাসা দিয়ে 🙂 (3

    1. পরের বার বাধ্যতামূলক লাঠি রাখতেই হবে বুঝতে পেরেছি।চুরি করার কোন দরকার নাই আপু।ভালোবাসা যখন দিচ্ছেন তখন ডাকাতি দেন। লাগবে বলে নিয়ে চলে যান। (3 (3

  2. আচ্ছা বল পৃথিবীর এক মাত্র জিনিসের নাম যেটাতে একই সাথে ভেজা ও পোড়া যায়? এসব প্রশ্ন ধাঁধা পাও কোথায় তুমি? আমি জীবনেও পারতাম না উত্তর।
    একা একা ভালোই কথার বুনন পারো তুমি -{@

  3. সেদিন না তাড়িয়ে দিয়েছিলে আবারো এসেছে দেখছি। এ যে বড়ই নির্লজ্জ। মানা করলেও কথা শোনেনা। সোজা আঙুলে ঘি উঠবেনা বুঝেছ।
    ঢিসুম ঢিসুম ঢিসুম,,,,,,,,,,

  4. //উফ এবার যাও তো। কালো বর পাই বা না পাই, তোমাকে আমার সহ্য হয়না। তুমি যাও।
    =আমি গেলেও কি? কথা তো ঠিকই বলি।
    //শোনো যা জানোনা, তা নিয়ে কথা বলো না। আজ একজনের সাথে দেখা হয়েছে।
    =তো কি হয়েছে?
    //ধুত্তোর এতো ভেঙ্গে বলতে হয় তোমায়! কিচ্ছু বোঝোনা?
    =সহজভাবে বলো, ভাব দেখিও না।
    //আরে আমাকে প্রপোজ করেছে। -{@
    =তাই নাকি! কি বলো!! সত্যি!!! \|/ \|/
    //হুম খুব লজ্জ্বা লাগছে। কারণ আমি তার প্রেমে পড়ে গেছি (3 । কিচ্ছু বলিনি।
    =হায়রে, আর কতো ট্রেনিং দেওয়াবো তোমায়?
    //আমায় কিচ্ছু বোঝাতে এসোনা। এখন যাও, আমি একটু একা থাকতে চাই।
    =এমন করো কেন? চলো আজ নাচি আর গান করি। \|/ \|/

    https://www.youtube.com/watch?v=CSupBb-Gg3E&list=PLteSRTKLf30yznoDdhtO1K3u3DINc2TMT&index=3

    1. এই কথা গুলো যোগ করতে পারলে খুব খুশি লাগতো কিন্ত…..
      থাক আজ বা কাল কোন না কোন দিন তো বলবোই। তাই আগে থেকেই নেচে নেই। \|/
      আপুউউউউ গান তো ডাবল ধিঞ্চাক….. \|/ \|/ \|/

          1. হুম আমি আগেই বলেছিলাম তিনি একটা পচা মেয়ে। কেউ আমার কথা শুনে না। আগে একটু পচা ছিলো এখন বেশি পচা হইছে।
            কথা হলে বলে দেবো আমি ভুলে যাওয়ার চেষ্টা করছি আর শুন্য আপুও ভুলতে জানে। 🙁

  5. রোদে তুমি ভিজতে চাও না পুড়তে চাও সেটা ঠিক করতে হবে তোমার নিজেকে। ঠিক তেমনই জীবনে সব ক্ষেত্রকে তুমি স্বাভাবিক ভাবে নিয়ে ভালো থাকতে চাও না কোন দোষ বেড় করে খারাপ থাকতে চাও সেটাও ঠিক করতে তোমার নিজেকে…তুই ইন্সপিরেশনাল হচ্ছিস এটা দেখে আমার গর্ব আর আনন্দ হচ্ছে। জানি কিন্তু ভুলে যাই, আজ তোর কাছ থেকে আবার নিয়ে নিলাম এটুকু। ভীষন ভালো লিখেছিস আপু। (3

    1. আপু আপনার মন্তব্যের কি জবাবা আমি দেবো? কিচ্ছু ভেবে পাচ্ছি না। তিনবার জবাব দিতে এসে ঘুরে গেছি। আমার শুধু একটা কথায় বার বার মনে হচ্ছে “আপনি বেশি ভালো”। আমি খুব লাকি যে আমার ইন্সপিরেশন হিসেবে “আপনি” আছেন।

      1. নাহ, আমি ভালো না। তবে অনেক ভালো কিছু মানুষের সাহচর্য্য পেয়েছি আশেপাশে, এজন্য আমিও নিজেকে লাকি মনে করি। লক্ষি কিছু পিচ্চিপাচ্চা পেয়েছি আর কি চাই? (3

  6. এই না হলে কি তাজঁ!
    কতগুলো নতুন তত্ব দিলেন
    আচ্ছা বল পৃথিবীর এক মাত্র জিনিসের নাম যেটাতে একই সাথে ভেজা ও পোড়া যায়।
    রোদ
    চমৎকার চলুক একটানা সেঞ্চুরী -{@

  7. ওস্তাদ এটি আপনার সেরা লেখার মধ্যে অন্যতম।আমি সঠিক মানুষকেই ওস্তাদ হিসেবে পেয়েছি।
    এই যে বড় ভাই বোনেরা একটু সাইড দেন তো, ওস্তাদে সামনে যাবেন,দুরে আরো বহুদুরে। -{@

      1. আপনার সাথে তো আমিই থাকবো,তাই না?আমার সাথে থাকবেন একজন,তার সাথে একজন,এভাবে আমরা সবাই একইসাথে থাকবো।ওস্তাদ একটা কথা বলি,পরী আপু মনে হয় আর আসতে পারবেন না। আপনার যখন বিয়ের কথা হবে,আপনি আগেই শর্ত দিবেন যে আপনি সোনেলায় লেখেন।বিয়ের পরে লিখতে দিতে হবে এখানে।প্লিজ ওস্তাদ আজ প্রমিজ করেন।আপনি সোনেলায় কোন একদিন থাকবেন না এটি ভাবতে পারিনা।
        মনটি খারাপ হয়ে গেলো।

        1. তোমায় কে বলেছে পরী আপু আসবে না?? একটু ওয়েট কর উনি ঠিক চলে আসবেন!!
          আর আমি অবশ্যয় বিয়ের আগে শর্ত দিয়ে দেবো। সোনেলা ছাড়তে বললে আমি তাকেই ছেড়ে দেবো…. :p
          আমি কোথাও যাচ্ছি না শিষ্য মন খারাপ করার কোন দরকার নাই। 🙂

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?