মূল লেখায় যান

ভালোবাসি——-

মিথুনএকান্ত অনুভূতি, কবিতা২০টি মন্তব্য

 ভালোবাসি স্বপ্নের ঠোঁটফুলানো অভিমান।।
ভালো লাগে রাগিয়ে দিতে,
রাগ ভাঙ্গানোর মিথ্যে ছুতোয়,
একে দিতে এলোমেলো চুলে আঙ্গুলের টান।।

ভালোবাসি তোমার ভুলে যাওয়া মন।।
বুক পকেটে লুকিয়ে রাখা তাজা গোলাপ,
বিকেল বেলা শুকনো করে শুকনো মুখে,
এগিয়ে দাও যখন।।

ভালোবাসি তোমার ভুলভাল সুরে গাওয়া গান।।
ভালোলাগে ছল করে
আমার গলায় শুনতে চাওয়া গান।।

ভালোবাসি ক্লান্ত হয়ে তোমার ঘুমিয়ে যাওয়া।।
মধ্যরাতে আধখোলা চোখ টেনে,
তবু ভালোবাসি ভালোবাসি বলে যাওয়া।।

মোট পড়েছেনঃ ৯৪২জনআজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

  1. ওরে ভালোবাসা 😛 অনেক ভালো লাগলো এমন ভালোবাসায় মুগ্ধ হতে হয়।
    আমি কিন্তু একজনকে বলে দিয়েছি হুহ 🙂 মিথুনের কথা নাই কেনো ?

    1. ভালো করেছেন . অনেক ফাকিবাজ হয়েছে সে :p সোনেলাকে নিজের পরিবার এর মতো মনে হয়. এতো ভালো এই পরিবারের সবাই. ভালো থাকুন আপু.