মূল লেখায় যান

অসমাপ্ত ছবি

মিথুনকবিতা৫২টি মন্তব্য

আমার বেলাতেই রঙে তোর হেলাফেলা
শুরু করে মন নেই নেই নেই রে তোর
হারিয়ে পালিয়ে কিংবা ঠেলে ঠুলে
কে দিব্যি দিলো হত বা আহতভাগা?
সব শেষ নিঃশ্বেস বিনাশে হাতকড়া পরলো বুঝি!!
যা, ঠোঁট দুটো এঁকেছিস তাতেই খুশি;
বকবকানি পায়রা হয়ে রোজ তোকে বকে যাব।
অসহ্য সহ্য হারা হয়ে এঁকে দিবি কি
আমার বুড়িয়ে যাওয়া আঙ্গুল? আড়ি দেব জন্মান্তরের।
তোকে রাগিয়ে অনুরাগীয়ে অগ্নিমূর্তি বানিয়ে
একদিন সমাপনী হয়ে যাব, তবে তো রয়ে যাবে শুধু তারপর।
চিত্রকর, আজন্ম ধরে আঁক,
শুধু শেষবার পায়ে একটা মল এঁকে দিস। স্তব্ধতায় বড্ড ভয় রে।

এরপর অপেক্ষা নয়তো প্রতিক্ষা
কাঠঠোকরার মত খুটখুট শব্দ ঘড়ি গাছে–
অতঃপর,
তুই আমি পাশাপাশি এক দেয়ালে
দুজনই অসমাপ্ত রবো কিন্তু রবোনা।

মোট পড়েছেনঃ ৯৭৩জনআজ পড়েছেনঃ ০জন

৫২টি মন্তব্য

  1. আপনি ও কবি!!! কবিদের প্রতি ঢের ডর আমার।
    এত রাগি লেখায় কী না কী মন্তব্য করে বসব ভেবে পাচ্ছি না।
    বকবকানি পায়রার বাকুম ডাক মন্দ নয় শুনতে। আপনিও দেখি কী সব মৃত্যু-ফৃত্যু বোঝাচ্ছেন।
    বুঝছি আরও পড়া লাগবে।

    1. নিজেকেও আপনার ভয় নাতো?
      এ রাগি লেখা নয়, অনুরাগি হতে পারে 🙂
      বুকসমান জল, সাঁতার কাটার সুযোগ নেই। যা বোঝার বুঝেই গেছেন। আরো পড়বেন শুনে অসমাপ্ত ভয়ে আছে। কি খুঁজতে কি পান ঠিক নেই। কান ঝালাপালা করে দিলেও মন্দ নয়, কি বলেন?

      1. নিজেকে ভয় পাব কেন? আমি তো কবি নই।
        যাক বুঝতে পারছি রাগের অনুরাগ হলেই কবিরা সুন্দর কবিতা লিখে জন্মান্তর পর্যন্ত দেখে ফেলে।
        আশে-পাশে হয়ে পাশাপাশি দিয়ে মিটিয়ে ফেলছেন তা বুঝতে পারছি।
        সোনেলা পেল এক দুর্দান্ত-দুর্দমনীয় কবি।
        সবুজ শুভেচ্ছা কবিকে।

  2. বেশ লিখেছেন। (y)
    কিছু ছবি অসমাপ্তিতেও মজা। কোন কোন টা তো আবার ইতিহাস হয়ে যায়।
    আবদারটা দারুন লেগেছে আমার কাছে…
    “চিত্রকর, আজন্ম ধরে আঁক,
    শুধু শেষবার পায়ে একটা মল এঁকে দিস। স্তব্ধতায় বড্ড ভয় রে।”

  3. ওওওওও চিত্রকর মিথুন আপুর কথার বাইরে যেয়ো না কিন্তু 🙂
    জনাব চিত্রকর যদি এরপরও ঠিকঠাক ভাবে সবকিছু না শুনে জানাবেন কিন্তু….

    বকবকানি পায়রা হয়ে রোজ তোকে বকে যাব (y)
    শুধু শেষবার পায়ে একটা মল এঁকে দিস। স্তব্ধতায় বড্ড ভয় রে। (y)

    1. আজকাল মন তার খুব উড়ুউড়ু। কিছু ছুতে পারি কিছু পারিনা। কুয়াশা ক্ষনস্থায়ী। আমার ভালো লেখার রেশ শুধুই আজকাল, এগুলো লেখার মধ্যে পরেনা। মন ভালো হয়েছে আপনার?

    1. আমি কোনদিন মল পড়িনি। না পড়েও এটা আমার প্রিয়ই বলতে পারেন। হাজার জোড়া নয়, আমার শুধু এক পায়ে একটা পায়েল চাই। কেউ একজন কিনে দেবে কথা দিয়েছে।

  4. শেষ পর্যন্ত ফ্রেমে বাঁধানো ফটো?
    ব্লগার সজীবের রেডি কমেন্ট এর দরকার এখানে
    ফ্রেমের গায়ে মালা থাকবে তো?

    কবি হয়ে দুর্বোধ্য হয়ে গেলেন?
    যারা আমার মত কবিতা কম বুঝে তাঁদের অবস্থা করুন।
    শুভ কামনা।

    1. ফাঁকিবাজের রেডি কমেন্ট মনে রেখেছেন? তার এন্টি পোস্ট দিয়েছিলাম মনে নেই? পুরষ্কারের লিস্ট থেকে আপনাকেও কিন্তু বাদ দিয়ে দেব।
      দুর্বোধ্য। বুঝতে পারছিনা কার দোষ দেব? হয়তো আমারই।
      কবিতার লাইনগুলো বাক্য করে দিই। কবির জন্য দুর্বোধ্যতার অভিশাপ আর নেই। আমি কবি নই।

  5. ছবির ওই ফ্রেমে
    নিস্তরঙ্গ জল পাখীর চঞ্চু ছুঁয়ে কোন কথা কয়!
    নিস্তব্ধ নির্জনতার কথা?
    ইতিহাসের ছবিতে ওই যে পরিখা,
    তার নীচেই কি
    নূপুর পড়ে ঘুরে বেড়ায় অতৃপ্ত আত্মা?
    তাই বুঝি চারদিকের সুরে এতো বিষাদ ছড়ানো?
    এমন করুণ স্বরলিপি?
    হে ইতিহাস শোনো,
    অসমাপ্ত এই ছবিতে চলমান সময়ের রঙ ছোঁয়াবে চিত্রকর।
    মৃত্যু এবার জাগবেই,
    ঘুমন্ত জীবনকে রাঙিয়ে দিতে ছবিতে রঙ ফুঁটবেই।—————মৃত্যুকে জীবনে ফেরানোর, ক্রোধকে আনন্দে ফোঁটানোর আর মন খারাপকে সুরে ভাসানোর চেষ্টা করলাম। অসমাপ্ত ছবি পূর্ণতা পেলো কিনা, সে তো বলবে কবি।

    অনবদ্য একটি কবিতা লিখেছেন। মন ছুঁয়ে গেলো। (y) -{@

    1. এ ভারী অন্যায়। পেতেছি অশ্রুজলে ঘাড়ের গামছাখানি,
      কেঁচকি, কুচো চিংড়ি আর শ্যাওলা ধরবো বলে
      তুই এলি পাল তোলা নৌকা নিয়ে
      ছিপ ফেলেছিস প্রাণ শিকারের ছলে…
      কবে আপনার মতো করে লিখতে পারব আপু? কি সব ছাইপাশ লেখায় প্রাণ দিলেন। অপূর্ব।
      অনেক অনেক ধন্যবাদ প্রিয় আপুর জন্য……

  6. এরপর অপেক্ষা নয়তো প্রতিক্ষা
    কাঠঠোকরার মত খুটখুট শব্দ ঘড়ি গাছে–
    অতঃপর,
    তুই আমি পাশাপাশি এক দেয়ালে
    দুজনই অসমাপ্ত রবো কিন্তু রবোনা___ ছুঁয়ে গেলো । -{@

  7. হাসুন যত খুশি। স্বার্থপরেরা একা একা হাসে বুঝলেন? আমি তো ছবির কথা বলেছিলাম, আপনি তাকে মানুষের ছবি ভেবে বসলেন? 🙂
    যা ইচ্ছে লিখুন, খোঁচা মারলেন ভাইয়া? খুব কষ্ট দিই কি সব আজেবাজে লিখে। ইস্তফা দিয়ে দিচ্ছি, যান। কষ্ট দেয়া ঠিক না 🙂

    1. ‘ যা ইচ্ছে লিখুন ‘ অর্থ মন যা চায় তাই লিখুন।সোনেলা আমাদের ব্লগ, এখানে আমরা যা খুশী পোষ্ট দিয়ে নাচবো এমন করে \|/ , পোষ্ট দিয়ে গড়াগড়ি খাবো। আদর্শ লিপির অক্ষর লিখবো। যেমন খুশী তেমন পোষ্ট দেবো।
      আপনাকে খোঁচা দেয়ার যোগ্যতা কি আমার আছে?ইচ্ছে মত লিখবেন আপনি, আমিও। আর ‘আজেবাজে’ লেখার কথা যদি বলেন,আমার চেয়ে আজেবাজে কে লেখে সোনেলায়?
      আমার কথায় কষ্ট পেয়ে থাকলে আমি স্যরি।আপনি যেমন টা বুঝেছেন,আমি তেমন ভাবে বলিনি।আর ইস্তফা আপনি কেন দিবেন?আমার মত সজীব ইস্তফা দিলে সোনেলার এমন কোন ক্ষতি হবেনা।কিন্তু আপনার ইস্তফায় সবাই কষ্ট পাবে।

      1. আমি ইস্তফা দিবো? এহ্‌ অতো সহজ নাকি? এইযে প্রশংসা করছেন আমি চলে গেলে সবাই কষ্ট পাবে, এ প্রশংসা পাবার জন্যই একটু ঢং করলাম। আপনি কই যাবেন? সবাই আমার পিন্ডি চটকাবে, আপনি তাই চান বুঝি? আপনি কেমন লেখেন তা আমরা সবাই জানি, আপনার আজেবাজে লেখা না পড়লে আমরা আজেবাজে আইডিয়া কই পাবো?

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।