মূল লেখায় যান

বৃষ্টি

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি৮৯টি মন্তব্য

রাত যখন রাত্রির মত ঘনীভূত হয় গভীর হয়ে
কালো নিচ্ছিদ্রতার গহ্বরে নিস্পন্দ প্রাণস্পন্দনে,
ধরণীর সতৃষ্ণ নয়ন চেয়ে রয় ঐ আকাশ পানে,
ক্ষণকালের প্রসারিত অপেক্ষা,
দীর্ঘস্থায়ী ঝড়ো জলের অঝোর বৃষ্টি।
বাতাসেরা নিয়ে আসবে সে বৃষ্টি, ঠোঁটে করে ;
চাতক ধরণী , নিঃসীম আকাশ ।
===================================
কোন লেখা হল ? এত্ত সহজ !

সকল দায় (দোষ) একমাত্র তাঁদেরই যারা আমাকে প্রায় নিয়মিত কুবুদ্ধি দেয় লেখালেখির জন্য ।
তবুও হে ঈশ্বর , আপনি তাঁদের উত্তম রিযিক (লেখা) প্রদান করুণ , আমীন ।

মোট পড়েছেনঃ ৯৯৮জনআজ পড়েছেনঃ ০জন

৮৯টি মন্তব্য

  1. এত্ত সহজ লেখায় যদি এভাবে বহুমুখী চরণ ব্যবহার করা হয় তাহলে কি আর সহজ থাকে তবে এমন লেখা কিন্তু সবার পড়ার সৌভাগ্য হয় না।

      1. লেখক লিখে দিয়েছেন এবার কঠিন অথবা সহজ সেটা তো আপনার দেখার বিষয় না। আবার কথা না বরিয়ে রাত আর বৃষ্টিকে কিসের রূপক হিসেবে ব্যবহার করেছে বলে ফেলুন।

        1. অনেক ভাবে বলা যায় ,
          কেউ যখন নিজেকে নিজে অতিক্রম করে তখন সাহায্য প্রত্যাশা করে ।
          তা সে পেতে পারে বা না ও পেতে পারে ।

          আবার হাল্কা চালে বলা যায় , মরু-যাত্রি মরূদ্যানের স্বপ্ন দেখে ।

          1. এ লেখাটি নিয়ে মজার ঘটনা হয়েছে ।
            একজনের বিদায় অনুষ্ঠানে কথা বলতে হবে ,তার প্রস্তুতি নিতে গিয়ে নোট নিচ্ছি,
            নিজের লেখা পড়ছি , ভাবছি নানা বিষয় , হঠাৎ এ লেখাটি দেখলাম , দিন তারিখ কিছু দেয়া নেই , ভাবলাম এটি আমার লেখা নয় । অন্য লেখায় চলে গেলাম ,
            আবার মনে হল অন্যদের লেখা আমি তো লিখে রাখি না , আমারই হবে ।
            কিন্তু দ্বন্দ্ব কিছুতেই কাটে না ।
            আচ্ছা আপনি ই বলুন , এ লেখা কিছুতেই আমার হতে পারে না ।
            শিউর টুকেছি কোন এক কালে , আবার তা কই করে হয় ! আমার কিছু শব্দ ও যে আবার দেখতে পাচ্ছি ।
            তাই ত বলি ‘কোন লেখা হল ? এত্ত সহজ !’

          2. আচ্ছা আচ্ছা তাহলে পুরনো সব লেখা আজ লেখা রয়েছে কোনো খেরোখাতায়!!!
            একটু ভালো করে তাকিয়ে দেখে আমাদের দু একটা দিলে নিশ্চই কমে যাবে না?
            আপনার শব্দরা মানে কি হ্যাঁ?
            এবার আপনি নিজেই চিন্তা করুন কার সাধ্য হতে পারে যে শব্দদের দখলে নিতে পারে?

  2. হে ঈশ্বর তাদেরকে খোলস ছেড়ে বেড়িয়ে আসতে সহায়তা করুন যারা নিজেকে আবৃত করে রাখতে চায় রাতের অলিক জোছনায়। আমীন।

      1. হাসলে হাসুক তারপরও প্রার্থনা কবুল করুক। আর কতকাল এভাবে খোলসের ভিতর বন্দী করে রাখবে কে জানে? তাই শেষে আমাদের আশ্রিত হতে হয় ঈশ্বরের কাছে।

          1. সবকিছু যে সাথে সাথে হয়ে যাবে ততো না অথবা কোথাও এমন কথা দিয়েছে নাকি? এই ক্ষেত্রে আমি আবার অপেক্ষা করতে পারবো।

  3. কার অপেক্ষায় ছিলেন ভাইয়া?
    আর এমন একটা লেখা মানুষ জমিয়ে রাখে কি করে?
    যারা নিয়মিত কুবুদ্ধি দিচ্ছে তাদের ধন্যবাদ, আরো চলুক কুবুদ্ধি।

    1. চাতক ধরণী , অপেক্ষায় বৃষ্টির ।
      জমিয়ে রাখিনা তো, লিখতে ইচ্ছে হলে লিখি । নিজেরই যে পড়তে হয় ।
      পাঠকের যা কাজ ।

      এমন কুবুদ্ধি সবাই পায় না , সে ক্ষেত্রে ভাগ্যহীন ভাগ্যবান বলতেই পারেন ।
      কিছুই যে লেখা হল না ।

  4. বৃষ্টি কি সেদিন হয়েছিল?
    কএক কথায় আবার নাকি রূপক
    বোঝা কি এত্তো সহজ !!!
    আচ্ছা আপনার অই ম্যাজিক নোট বুকে আর কতো জমানো আছে? আর সেগুলো কার জন্য?
    কুবুদ্ধি চলছে চলবে … দাবী দাওয়া বেশি না, লেখা ছাড়া কথা না।

    1. বৃষ্টিরা খুবই দুষ্টু হয়েছে আজকাল ,
      বৃষ্টিরা বৃষ্টি হয়ে এলে ভাই হত , তা আর হল কই ! অধরাই থেকে গেল ।

      ম্যাজিক কখনও জমা রাখা যায় না , হয়ে যায় আপনাদের ছায়ায় ছায়ায় ।
      আপনারা হৃদয়বান হয়েও কুবুদ্ধি দিচ্ছেন ! এটি মেনে নেয়া সুকঠিন ।
      কবে যে আপনাদের মত সুন্দর করে লিখতে পারব , কে জানে !

      তবে সাহস হারাচ্ছি না , আপনাদের সাথে থাকলে কিছু একটা হবেই তা বেশ বুঝতে পারছি ।
      ধন্যবাদ দিচ্ছি না , কুবুদ্ধি দাতাদের ।
      আমিওতো বলি’দাবী দাওয়া বেশি না, লেখা ছাড়া কথা না’।

      1. এই যে বৃস্টি ধরা অধরার খেলাধুলা, যা ইচ্ছে তাই লেখা, দেখাদেখির কেউ নেই। আমরা আমরাই, এই নিয়ে বেশ আছি। কে যে সুন্দর লিখে, আমার ধারনা, এখন চতুর্থ পক্ষের প্রয়োজন, নইলে মারামারি বেধে যাবার সম্ভাবনা। আচ্ছা সোনেলার সেই আরেক মূর্তির খবর জানেন? কই গেলো যে পালিয়ে, বলেও গেলোনা।

        1. আমিও আপনার সাথে এক মত , এখানে আমরা আমরাই , এর একটি ভাল দিকও
          আছে বলে মনে হয় , অনেক আকাঙ্খা তৈরি হচ্ছে না । আর ভাল বা মন্দ লেখা বলে কিছু নেই।
          আমরা আমরাদের মাঝে মারামারিও জমবে বলে মনে হয় না ।
          লেখকের আন্তরিকতাই শেষ কথা ।
          ভাবছি হারানো বিজ্ঞপ্তি দিলে কেমন হয় ?
          তার ঠায়-ঠিকানা কেউ জানে বলে জানি না । উদাও হয়েছে আমাদের ফেলে ।

          1. হারানো বিজ্ঞপ্তি দেবো আমিও কিন্তু ভাবছি, একটু সময় শুধু চাই।
            বাকিটা ব্যক্তিগত দেখলাম, খুবই মজার মুভি 🙂 গ্রামে নেট নেই শুনে যেই একপ্রেশন দেয় দুজন, আমি হাসতে হাসতে শেষ । মুভি প্রজেক্ট আপাতত বন্ধ হয়ে যাচ্ছে। দিনকাল খুব খারাপ যাচ্ছে। হাসতে পারছি, ব্যস।

          2. আমি আপনার বিজ্ঞপ্তির অপেক্ষা করব ।
            সময়ই আপনাকে সময় দেবে , এ কথা বিলক্ষণ জানি ।

            ওটি অনেক ভাল ছবি । আর এক বার দেখে নিয়েন ।
            আহারে , মুভি প্রজেক্ট বন্ধ হয়ে যাবে ! ভাবতে পারছি না ।
            তবে হেসেছেন তা শুনতেও আনন্দ ।

  5. কত ’ প্রতীকী ‘ শব্দ যে আছে এটুকু লেখায় ! বাতাসের মনে হয় ঠোট আছে 🙂 ‘ বাতাসেরা নিয়ে আসবে সে বৃষ্টি, ঠোঁটে করে ; কেমন ঘোর লাগা অনুভুতি । রেটিং নেই কেনো সোনেলায় ? ৫ এ ৫ দিতাম ।

  6. অবশ্যই লেখা কোন সহজ কাজ নয় । এজন্যই লেখা থেকে বিরতি নিয়েছি ।
    আর লেখাটি মোটেই কিছু হয়নি । অবশ্য সে আপনার সমস্যা ।
    আমাদের কিছু যায় আসে না ।
    বৃষ্টি আমাদের খুবই দরকার ।

    1. যাক এলেন !
      আমি কোন লেখক নই তা আবারও আপনাকে মনে করাতে চাই ।
      এত দিন পড়ে এলেন কোথায় একটু মিষ্টি মিষ্টি করে বলবেন ,তা না এসেই নানা রকম কড়া পাকের
      খাবার দিয়ে দিচ্ছেন ।
      তাও ভাল এসেছেন , লেখার তাগাদা এক্ষুণি দিলাম না ।

      বৃষ্টি এবারে পালিয়ে বাঁচবে ।

    1. হ্যাঁ ,অবশ্যই আমার প্রিয় বিষয় , আমি নিয়মিত প্রচুর ছবি তুলি ।
      ছবি তুলি শুধুই ভালোলাগা থেকে ।
      প্রকাশে অনীহা প্রচন্ড ।
      তবে হয়ত কখনও ব্লগে যদি দেই তা এখানেই দেব ।
      ধন্যবাদ ।

          1. লাইনগুলো কেমন লাগলো বলুন তো, পেলাম এক জায়গায়, ভালো লাগলো। কাওকে দেয়ার পাচ্ছিনা,
            জল ছুঁই ছুঁই চোখের বৃষ্টিতে থাকেনা সেই গল্প,
            থাকেনা কস্টের মাপে তার রঙের এপার ওপার,
            গল্প তবু রঙ বদলায়,
            আর কস্ট ছোটে তার পিছু পিছু
            আগের রঙ ফিরে পাবার আশায়।

  7. আমি যতদুর জানি এটি কঠিন পরীক্ষা ।
    সবগুলো পাস করতে হয় । এদেশের মানুষদের জন্য অনেক সময় জটিল ।
    আবার এটি না হলে কাজ পাওয়া যাবে না , ভাল ভাবে । অড জব সবার জন্য নয় ।
    কষ্ট করে আবার চেষ্টা করুণ , আমার কেন যেন মনে হয় আপনি পারবেনই ।
    তাতে আমরা দু’মাস বসে থাকতেও রাজি আছি ।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।