মূল লেখায় যান

প্রেমের চাঁদ না ছুঁইল

আলমগীর সরকার লিটনকবিতা৩০টি মন্তব্য

==============================
যার প্রেমের জলে নামছিল না
তবুও প্রেম সাগরে ডুবে মরল-
ও প্রেমের অন্তকথা স্বর্ণলতা
বন্ধখাতা শুকনো পাতার গন্ধ
মলিন করে মরার আগে মারল;

অতঃপর সকাল সন্ধ্যা তবু প্রেম
ছাড়ে না- ধরার আগেই কপাল
পুড়া- আজও প্রেম জানে না;
বিবাগি সংসার অট্রালিকা পাহাড়
অথচ প্রেমের শব্দ অমাবস্যায় পুড়ল

ইটভাটা দেখনি অন্তরানলে জ্বলনি
অহংকারে দেখছো সব ছড়ে গেলো
পাশের বাড়ির কৃষ্ণচূড়া তাও বুঝনি-
কি দোষে ধরিয়ে দিলে অন্তরপুড়া বাঁশি
বাজে এখন দিবানিশি প্রেমের চাঁদ না ছুঁইল।

১৪ ভাদ্র ১৪২৬, ২৯ আগস্ট ২০
————————————

মোট পড়েছেনঃ ৮৫৭জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৩০টি মন্তব্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?