শুধুই আমার

তোমার পৃথিবীর সৌরজগতটা কে ধরতে চাই
কিন্তু আমার বায়ুমণ্ডল ঘুরে- ঘুরে তোমার
সীমানায় এসে দাঁড়াই ! অথচ তুমি দেখো না
নিজকে মনে করো সূর্য রাঙা চাঁদমুখি চাঁদ!
জানো তোমার আমার পৃথিবী শূন্যতেই ভাসমান
অমাবস্যা কিংবা রাতের আঁধারে প্রেম-
অন্য কোন গ্রহ কে চিনি না- জানি না
তোমার সৌরজগৎ মানে শুধুই আমার।
০৭ আশ্বিন ১৪২৯, ২২ সেপ্টেম্বর ’২২
মোট পড়েছেনঃ ৬৮৪জনআজ পড়েছেনঃ ০জন


৭টি মন্তব্য
শুধুই আমার প্রিয় কবি।
সোনেলা জন্মদিনের শুভেচ্ছা নিবেন কবি মজিবর দা
ভাল থাকবেন——————
অতি সুন্দর অনুভবী উচ্চারণ কবি দা!
অনেক ফুলের শুভেচ্ছা নিবেন কবি দা
ভাল ও সুস্থ থাকবেন
প্রেম অমর হোক।
অনেক ফুলের শুভেচ্ছা নিবেন কবি নজরুল দা!
ভাল ও সুস্থ থাকবেন——-
অসাধারণ লেখনী