মূল লেখায় যান

ধিক্কার

অরণ্যএকান্ত অনুভূতি, কবিতা২৪টি মন্তব্য

ছি! সাইফুল! ছিহ্‌!
কি করে তুই টিচার ছিলি
একটু বলবি কি?

ছিলি তবু টিচার ঢাকা ভার্সিটির
যে নামে আমি উঁচু করি শির;
তুই সেখানে টিচারের বেশে
ডিপার্টমেন্টের মাথা হয়ে বসে
কন্যাতুল্য তোর ছাত্রীর কাছে
জোর করে তার উরু নাভি ঘসে
নম্বর দিবি কি!
ছি! সাইফুল! ছিহ্‌!

ধিক! সাইফুল! ধিক!
চিরকুমার তুই মাস্টার ছিলি!
আদতে সমাজ কীট।

তোর অপসারণে কেউ উল্লাস করে
নাম নেয় তোর খুব ঘৃণাভরে;
আমারও ঘৃণা ঠিক তেমনি
আমিও পুরুষ তোর মতনই
শিক্ষককে আমি ঘৃণা লিখে যাই
নাম-ধাম তোর ধুলোতে মাড়াই!
ব্যাপারটা কি ঠিক?
ধিক! সাইফুল! ধিক!

____________________________________

জুলাই ১, ২০১৫ তে লীলাবতীর লেখা “আনন্দের খবর তারপরেও” পড়তে গিয়ে অস্ফুটে একটা শব্দ বেরিয়ে এলো “ছিহ!”।

মোট পড়েছেনঃ ৭৩১জনআজ পড়েছেনঃ ০জন

২৪টি মন্তব্য

    1. লেখাটি হয়তো আপনার ভাল লেগেছে; কিন্তু লিখে মনে হয়েছে এভাবে না লিখতে পারাই ভাল। এভাবে লেখার যদি পরিসর না পেত কেউ, তবে বেশি ভাল হতো।

    1. তোর ভাইয়ার লিখা তোর এমনিতেই ভালো লাগে।
      আমাকে “ধিক!” জানাতেই হলো।
      ভালো থাকিস।
      রংধনুর মতো ছোট ভুল করেও
      বেরিয়ে এসে হাসিস। 🙂

  1. ধিক! সাইফুল! ধিক!
    চিরকুমার তুই মাস্টার ছিলি!
    আদতে সমাজ কীট।————————–এরা আসলে কখনোই টিচার ছিলো না–যে শিক্ষকদেরকে বলা হয় জাতি গড়ার কারিগর, সে শিক্ষকরা কখনোই জাতির সম্মান নিয়ে খেলতে পারে না——-এরা আসলেই এক একটা নোংরা কীট………………

  2. সাইফুল আর পরিমলে ভরে যাচ্ছে দেশ। দিনে দিনে এদের সংখ্যা বাড়ছেই।
    শুধু আমাদের ঘৃণাসূচক “ছিহ্” কি পারবে এদের দমাতে?

    1. সাইফুল-পরিমলদের গ্রোথ রেট আর সাধারণের গ্রোথ রেট সমান হলেও ভয়ের কোন কারণ নেই। সাধারণের সংখ্যা অনেক বেশি হবে। প্রয়োজন মনোবলের – প্রত্যয়ের।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।