‘নেই’ নয় ‘আছি’
নেই নেই বলে কিছু নেই
আমি আছি, আছি, আছি।
ফিরতে যে আমায় হবেই রে পাগলি
কারণ খেলব কানামাছি।
হাসি পায় তোর?
হাস না অনেক, যতটা হাসতে পারিস!
হাসতে হাসতে খিল লেগে গেলে
তখনই না হয় থামিস!
মোট পড়েছেনঃ ৯৫৮জনআজ পড়েছেনঃ ০জন

নেই নেই বলে কিছু নেই
আমি আছি, আছি, আছি।
ফিরতে যে আমায় হবেই রে পাগলি
কারণ খেলব কানামাছি।
হাসি পায় তোর?
হাস না অনেক, যতটা হাসতে পারিস!
হাসতে হাসতে খিল লেগে গেলে
তখনই না হয় থামিস!
২১টি মন্তব্য
না সে আর আসবেনা
ভাঁটফুল তুলে, বৈচির মালা
গাঁধবে না।
নাহ্! সে আর আসবে না।
আসাটা তার আর সাজবেও না।
খেলুন খেলুন কানামাছি খেলুন যত পারেন। কানামাছি ভোঁ ভোঁ যাকে পাস তাকে ছোঁ। হাসি থামবে বলে মনে হয়না, থেমে গেলে এমন লেখা বন্ধ হয়ে যাবে যে 🙂 তা ভাইয়া এতদিন কোথায় ছিলেন? -{@
“এতদিন কোথায় ছিলেন?”
(… পাখির নীড়ের মত চোখ তুলে নাটোরের বনলতা সেন।) :p
নাহ্ সজীব, আমি এখানেই ছিলাম।
ঘুমিয়ে ছিলাম লম্বা সময় ধরে।
এখনও ঘুম ঘুম ভাব কাটেনি।
ভাল থাকবেন।
ফিরতে যে আপনাকে হবেই, তা আমরা জানি 🙂
আপনি যে আছেন, তা এই লেখা প্রমাণ করে,
শুভ প্রত্যাবর্তন -{@
জিসান ভাইঃ
অরণ্য ফিরবেই তা আপনি জানবেনই; কিন্তু আমার জানায় সমস্যা ছিল একটা!
আপনার বটতলার মেলায় যাওয়া হলো না আমার। আমার ধরে নেয়া ভুল ছিল তা।
সে যাগগে! টেক ইট ইজি, লিমকা!
অনেক ধন্যবাদ আর শুভ কামনা।
ভাল থাকবেন। 🙂
বটতলার দাওয়াত বলবত আছে এখনো, ভবিষ্যতেও থাকবে
আপনি সবসময়ই স্বাগতম বটতলায়
শুভকামনা -{@
ছোটবেলায় কানামাছি খেলেছি, আপনি বড় বেলাতেও খেলছেন? 🙂
নেই তো ভাবিনি, আছি-ই ভাবি। অনেকদিন পর ফিরলেন।
শুভ ফিরে আসা। -{@
শুন্যঃ
কানামাছি খেলতে বয়স লাগেনি?
আমার মনে হয় ‘না’।
হ্যাঁ, অনেক দিন ঘুমিয়ে ফের উঠলাম।
ধন্যবাদ।
আমাদের কানামাছি তো খেলতেই হয়।ছেলেমেয়েদের সাথে।পরে যদি বেঁচে থাকি নাতিনাতনিদের সাথে।
ছোট সুন্দর একটা কবিতা।
সেই শীতকালে পরীক্ষার ছুটির পর নানা বাড়ি রাতের বেলা ছোট বেলায় ধানের আঁটির ঝোপে লুকাতাম।আপনি সেই ধানের সুবাস এনে দিলেন।
“বাড়ি রাতের বেলা ছোট বেলায় ধানের আঁটির ঝোপে” – দারুন স্মৃতি আপনার।
ভাল লাগলো আপনার ভাললাগা। (y)
কানা মাছি ভোঁ ভোঁ যারে পাবি তারে ছোঁ |
আসুন চোখ বেঁধে নিন |
আমাকে আমার চোখ বাঁধতে দেয়া ঠিক হবে না, তাহলে আমি আমি ফাঁক রেখে দিতে পারি!
ভাল থাকবেন।
কই হারাবেন? আপনাকে থাকতেই হবে। অনেকদিন পর আবার…………..
আবার নতুন কবিতা চাই, আবৃত্তি চাই।
আনিছ ভাইঃ
আছি।
হ্যাঁ, অনেক দিন পর শব্দ করছি।
আপনাকে একটা লেখা শেয়ার করছি, কিন্তু তা ইংরেজীতে। সিগারেট ছাড়ার লজিক খুঁজতে গিয়ে লেখা ১৯-২১ ফেব্রুয়ারি, ২০১৬ এই সময়ে। গাইবার ইচ্ছে আছে লেখাটিকে। গাইলে শেয়ারও করব এখানে।
I’m a poor man
Live like foreman.
I cannot afford to go for bypass
Nor I can buy a ring that costs much
Will have to die, if I get heart block
Will have to starve, if brain cells get locked!
I’m a poor man
Live like foreman.
I wanna have her love and her kiss
Wanna be more close; why should I miss?
I wanna live long with fresh breath n stamina
Wanna be well said, worldwide in Femina!
I’m a poor man
Live like foreman.
So, I do quit smoking while considering everything
I’m gonna yours one,
Now you do, and you sing!
“No more smoke
That causes my heart block, cancer and stroke.”
I’m a poor man
Live like foreman.
I’m gonna shout much to make myself understand
Now it’s your turn, if you have the same stand!
“No more smoke
That causes my heart block, cancer and stroke.”
I’m a poor man
Live like foreman.
😀
অপেক্ষায় থাকলাম ভাইয়া। পড়লাম এখন শুনার অপেক্ষায়।
ফিরে আসুন। ফিরতেই হবে।
অরণ্য হারিয়ে গেলে সবুজ, সতেজতা আর সর্বোপরি অক্সিজেন পাওয়া যাবে কী করে?
অনিকেত নন্দিনীঃ
আমি ছিলাম। এই তো আছি।
একটু ঘুমিয়ে ছিলাম, এই যা!
ভাল থাকবেন।
ঘুমানো স্বাস্থ্যের জন্য ভালো তবে সেই ঘুম যেনো কিছুতেই কুম্ভকর্ণের ঘুম না হয়। :p
ভাইয়া নো কানামাছি! থাকেন কই? আসেন না কেনো ব্লগে??
স্বাগতম সবুজ অরণ্য।
বহুদিন পর এমন কবিতা।