মূল লেখায় যান

দূরত্ব।

মিথুনকবিতা২১টি মন্তব্য

তুমি আমি হেটে যেতাম এপথে
কখনো হাতের আঙ্গুলে আঙ্গুল,
কখনো স্পর্শবিহীন,
অধরা পার্থক্যে আসেনি মাপজোখ
মেনে নিই কিছু দূরত্ব থেকেই যায় সময়ে অথবা অসময়ে ….

আমি আজ হেঁটে যাই একা
তুমিও কোথাও ছটফটে অস্থিরতায়
ভেঙে ফেলছো ঘড়ি,
দূর ঘোচানোর যুদ্ধে আমরা সময়কে দেই আলটিমেটাম,
জানা অজানায় থেকে যায় গল্পটা—
হাজার দূরে কেউ হয়ে আছে দূরহীন….

মোট পড়েছেনঃ ১৪৩৯জনআজ পড়েছেনঃ ০জন

২১টি মন্তব্য

  1. ছোট কবিতা
    বেশ ভালো লিখেছেন মিথুন।

    একা হেটে যাওয়া, ছটফটানি, ‘  জানা অজানায় থেকে যায় গল্পটা ‘ এসব শব্দ কেমন জানি বেমানান মিথুনের সাথে।
    অবশ্য সমাপ্তি  ‘ হাজার দূরে কেউ হয়ে আছে দূরহীন…. ‘ এটি ঠিক আছে ।

    শুভ কামনা ।

  2. না না ভাইয়া কোন দ্বন্দ্ব কাজ করেনি। কিছু সময় কাছে থেকেও মানুষ দূরে থাকে আর কিছু সময় দূরে থেকেও কাছে। এর বাইরে আর কিছু নেই লেখায়। পারিওতো না লিখতে।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।