মূল লেখায় যান

দিস্ চিরকাল আমার মাকে আলো! (গীতিকাব্য)

বোরহানুল ইসলাম লিটনকবিতা১১টি মন্তব্য

চন্দ্র রে তোর বদনখানি
করিস্ নে আর কালো –
দিস্ চিরকাল আমার মাকে আলো!

না জানি ঘোর আঁধার আজি গড়ছে কেমন রাতি,
মা যে আমার ঘুমিয়ে থাকে নেই ও’ ঘরে বাতি!
করলে রে ভয় জেগে একা
আপন ভেবে দিস্ তুই দেখা
নিদ হারা এই হৃদয় সঁপে
বাসবো তোরে ভালো –
দিস্ চিরকাল আমার মাকে আলো!

কাতর সুরে ডাহুক ডেকে নেয় যদি ঘুম কেড়ে,
ভুল করে তুই যাস্ নে যেনো ক্ষণিক দূরে ছেড়ে!
কাঁদলে রে মা’র পরাণ পাখি
নিস্ মুছে তার সিক্ত আঁখি
কথা দিলাম ভর এ জনম
বাসবো তোরে ভালো –
দিস্ চিরকাল আমার মাকে আলো!

 

উৎসর্গঃ সম্মানিত ব্লগার ‘মজিবর রহমান’ এর প্রতি।

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে!

মোট পড়েছেনঃ ৬৫৫জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১১টি মন্তব্য

  1. মা যে আমায় রেখে, গেল একক ঘরে,
    ভালোবাসায় ছিলো ভরপুর মা’ আদরে
    মাপকারী আল্লাহ তুমিই সকল ঘরে
    ইনশা আল্লাহ দেবে শান্তির সুর।

    আমি খুব আপ্লুত বোরহান ভাই। আপনার লিখার আমি একজন ভক্ত। নিত্য নতুন ধারায় কাব্যে আপনি পারদর্শী। ভালো থাকুন বোরহান ভাই।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?