মূল লেখায় যান

দিনগুলো

আলমগীর সরকার লিটনকবিতা১৮টি মন্তব্য

এখনকার দিনগুলো বড় অসহায়
কোন চঞ্চলতা নেই- নেই কোন দুরন্তপনার
একজেদি বিকালের খেলাধুলার মাঠ!
সবই জানি বয়সের কাছে হারমানো দিন;
শ্যাওলাতে পরে নয় উঠানে দ্বার কিংবা রাস্তা
তবুও রঙিন চশমা জেনো জল জল করে।

অনুভবের দিনগুলোর ইচ্ছাডানার উড়েযেতে চায়
নীলাকাশে কিংবা সবুজ চিনাজানা গাঁয়ের
মেঠোপথ কিন্তু কথায় জানি অবরুদ্ধ করা দিন
খুলা জানালা দক্ষিণা দ্বারে ফিরে যেতে চাই
অথচ সময়ের তানবাহানা বড় দুষ্টুমির খেলা করে
অতঃপর একলা হয়ে যাচ্ছে কিছু দিনগুলো।

১৩ অগ্রহায়ণ ১৪২৬, ২৮ নভেম্বর ২০

——————————————-

মোট পড়েছেনঃ ৮৩০জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৮টি মন্তব্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?