মূল লেখায় যান

তোমার স্পর্শহীন উপমার ফুলে (আমার বুড়োর জন্মদিন)

নীলাঞ্জনা নীলাএকান্ত অনুভূতি, কবিতা২৪টি মন্তব্য
কবিগুরু লহ প্রণাম...
কবিগুরু লহ প্রণাম…

কোনো উপমাই বাকী রাখোনি
তাই ফোঁটেনা উপমার কোনো ফুল
আমি নিত্য-নতূন একেকটি শব্দ সাজিয়ে দেখি
সেই সকল শব্দে কিংবা বাক্যে তোমারই আনাগোণা
আমার খুব রাগ হয়
আবার গোপন অভিমান
কতো চেষ্টা করেছি
তোমার স্পর্শহীন উপমার ফুল দিয়ে একটি অনুভূতি বৃক্ষের জন্ম দিতে
স্থির আকাশের নীল থেকে চলমান মেঘ নিয়ে
গহীন অরণ্যের চঞ্চল সবুজ পাতাকে ভিঁজিয়ে দেই বৃষ্টি হয়ে;
তবু যদি নতূন কিছু ভাবনা আঁকতে পারি!
কিছুই হয়না আদতে।
শব্দ আর অলঙ্কারে সেজে ভাবনাগুলো হয়ে যায় রূপসী রমণী,
কবিতা হয়না কিছুতেই।
আমার সুপ্ত ইচ্ছে,
অতল সাধ, সবটুকুন দিয়েও কিছুই নতূন হয়ে ওঠেনা।
আচ্ছা , একটি উপমা কি রাখা যেতোনা আমার জন্যে ?

এন্টিগোনিশ , কানাডা
২৩ সেপ্টেম্বর , ২০১১ ।

**”তুমি কেমন করে গান করো হে গুণী !” তাই “আমি কান পেতে রই”…তোমার গানে নিজে আনন্দ পাবে আর আমাকে পোড়াবে , তা তো হয়না…”তাই তোমার আনন্দ আমার পর” বুঝেছো ? তবুও কামনা করি “নব আনন্দে জাগো আজি নবরবিকিরণে…শুভ্র সুন্দর প্রীতি-উজ্জ্বল-নির্মল জীবনে…”

শুভ জন্মদিন কবিগুরু…তোমার থেকেই তোমাকে নিয়ে তোমায় দেয়া অক্ষর-বাণী-সুর…

“হে নূতন,

দেখা দিক আর-বার জন্মের প্রথম শুভক্ষণ
তোমার প্রকাশ হোক কুহেলিকা করি উদঘাটন
সূর্যের মতন……”

♪কবিগুরু লহ প্রণাম ♪

মোট পড়েছেনঃ ১৬০৬জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২৪টি মন্তব্য

    1. আসলেই ভাবলেই কেমন লাগে। আমাদের বাঙ্গালীর গর্ব আমার বুড়ো।
      বহু বছর আগে একটা প্রবন্ধ লিখেছিলাম, রবীন্দ্রনাথ শুধু একজন ব্যক্তি নন, একটি বিশাল প্রতিষ্ঠান।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?