মূল লেখায় যান

তোমার পাশে মরিবার বাসনা রাখি

আগুন রঙের শিমুলকবিতা৩২টি মন্তব্য

12027725_10203477782544706_3882916510269168111_n

শরীরের কৌটায় ছটফট ছটফট, ভোমরার পরাণ –
শরীরের রন্ধ্রে রন্ধ্রে বয় লু হাওয়া ; বুকজুড়ে অগ্নিস্রোত জ্বালা
বলতো, মুক্তি কোথায় – কোথা গেলে মিলবে নির্বাণ।

ব্যাক্তিগত স্বর্গের সুরভী হাওয়া বয় –
ছুঁয়ে দিয়ে যায় ক্ষনিকের ভুলে ; তারপর
নেমে আসে সামাজিক নিয়মের কাথাফোঁড়
অগুনতি আটকে পরা দীর্ঘশ্বাস বুকের ভেতর
নিয়মের বিবর্ণ ঘাসসম ইটচাপা পরে রয়।

তবু জানি,
ভালোবাসা নিশ্চিত ফল্গুধারা হয়ে থাকে মিশে –
একদিন, এক মুহুর্ত অথবা একপল মাত্র
একইসাথে বাঁচবার অথবা মরবার আশ্বাসে।

– তোমার পাশে মরিবার বাসনা রাখি …..

মোট পড়েছেনঃ ৮৬৩জনআজ পড়েছেনঃ ০জন

৩২টি মন্তব্য

  1. ভাইয়া প্রথমে ফটোটার কথাই বলি।এত কিউট একটি ফটো দিয়ে মন ভালো করে দেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।
    আর ভালোবাসার এত সুন্দর একটি কবিতা দেয়ার জন্য আর একটি ধন্যবাদ 🙂

  2. নিঃশ্বাস যেখানে অভ্যেসে শ্বাস নেয়, সেখানে ভালোবেসে ভালোবাসা না-পাওয়াও অভ্যেস।
    তবুও নিঃশ্বাস শ্বাস নিতে চায় ভালোবাসার পাশাপাশি অবস্থান করে,
    মৃত্যুও চায়।

    কি সহজে ছড়িয়ে দিলেন এতো গভীর আবেগ ভেবে অবাক হই। মুগ্ধতা -{@

  3. জানি মরিতে হবে, কিন্তু তোমার আগে নয়
    কিংবা তোমার পাশে নয়, জানি
    আমার মৃত্যুর কষ্ট তোমার সহ্য হবে না
    আমি স্বার্থপর হলেও তোমার কষ্ট আমার সহ্য হবে না।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।