মূল লেখায় যান

তৈল মর্দনের জমানা

আতা স্বপনকবিতা১৫টি মন্তব্য

শুধু শুন,শুধু দেখ
কিছু বলতে যেওনা
বলতে গেলেই ভুগতে হবে
কি বলেন, তাই না?

তৈল মর্দনের জমানা যে
তেলেই সবাই খুশি
তেলে যতই ভেজাল থাকুক
তারই ডিমান্ড বেশি।

তৈলাক্ত বাঁশ বেয়ে সেকেলে বাদর
কবে উঠতে পেরেছে?
একালের বাদররা দেখ
গটগটিয়ে উঠছে।

ওগো শুন নাদান মানব
আদার বেপারি
জাহাজের ফাও খবর করে
কেন যাবে মরি?

তৈল মর্দন না পারিলে
গুংগা হয়ে থাকো
পাছার কাপর তুলে হলেও
মুখটি ঢেকে রাখ।

নেংটো তুমি, লজ্জা লাগে?
লজ্জা কি ভাই বলো?
নেংটো যে আজ গোটা সমাজ
কার কি এলো গেল?

মোট পড়েছেনঃ ২০১৪জনআজ পড়েছেনঃ ০জন

১৫টি মন্তব্য

  1. তৈলাক্ত বাঁশ বেয়ে সেকেলে বাদর
    কবে উঠতে পেরেছে?
    একালের বাদররা দেখ
    গটগটিয়ে উঠছে।….

    হাহাহা, অংকটা আবার মনে করিয়ে দিলেন!! ঐ বাঁদর আজও গাছে উঠতে পারেনি। তবে মানুষ্য বাঁদর গাছের মগডালে সর্ব কালেই উঠেছে/ উঠবে।

    ভালো লাগলো,
    শুভ কামনা 🌹🌹