মূল লেখায় যান

আজকে তোমায় বাজিয়ে নেব

হালিম নজরুলকবিতা২২টি মন্তব্য

 

আজকে নিশান হাওয়ায় ওড়ে শান্ত ও শ্বেত;
আজকে তুমি নীলাভ সাগর উর্বরা ক্ষেত।

আজকে দেখি তোমার ছবি নতুন করে,
আজ দেবে কি নতুন সুরুজ মিষ্টি ভোরে?
আজকে তুমি নতুন করে—
চোখের তারায় স্বপ্ন আঁকো ,
আজ বিরহ নদীর বুকে—
বাঁধাই কর নিবিড় সাঁকো।

আজকে হবে দুঃসাহসী অকুতোভয়!
আজকে হবে শুধুই আমার; আর কারো নয়!
আজকে জাগুক মানবতার সফেদ মনন ,
হোক না তোমার অহংকারের শেষ বিকেলে আত্ম হনন।

আজকে তোমায় ইচ্ছেমত সপ্তরঙে রাঙিয়ে দেব, আসল নাকি নকল তা ঠিক বাজিয়ে নেব ,
বাজিয়ে নেব।

————————–0 0————————-

***(অতীতকালের একটি কবিতা)***

মোট পড়েছেনঃ ১১৫৭জনআজ পড়েছেনঃ ০জন

২২টি মন্তব্য

  1. “আজকে তোমায় ইচ্ছেমত সপ্তরঙে রাঙিয়ে দেব,্
    আসল নাকি নকল তা ঠিক বাজিয়ে নেব ,
    বাজিয়ে নেব।”
    সকল কিছু বাজিয়ে নেয়াই উত্তম।
    ভাল থাকবেন। শুভ কামনা।

  2. শুরু থেকেই আপনার, হেলাল ভাই, সূপর্না দিদিভাই এর কবিতা ভাল লাগে। তার মধ্যে হেলাল ভাইয়ের কবিতার শব্দার্থগপলি বিঝার জ্ঞান আমার নেই। বুঝতে হলে আবার জন্মাতে হবে।
    আরনার ছন্দ মাখানো বাক্যের চরনের নৃত্যগুলি আমাকে কবিতার সাথে ধ্রুপ্রদী নৃত্যে মাত্য়ে তুলে। শুভ কামনা রইলো কবির জন্য।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।