মূল লেখায় যান

সুইমিংপুল

হালিম নজরুলছড়া১০টি মন্তব্য

ফের যদি যাস ওই সুইমিং পুলে,

তোকে আমি নিশ্চিত চড়াবোই শুলে।

 

সুইমিং পুলে শুধু সাঁতারের পানি !

কাপড় ভেজার পরে কমে কিছুখানি?

কমে কই! বাড়ে আরও দিন-রাত রোজ।

কোত্থেকে বাড়ে তা? রাখিস কি খোঁজ?

 

পানিতে মেশানো থাকে লবন ইউরিয়া,

বাড়ায় সারের গুণ ময়না ও টিয়া ।

এমনিতে মোটা তুই ডুববার ভয়,

আরও মোটা হওয়াটা শোভনীয় নয়।

দোহাই যাসনে ওই সুইমিং পুলে,

এরপরও যাস যদি চড়াবোই শুলে।

মোট পড়েছেনঃ ১৮৩জনআজ পড়েছেনঃ ০জন

১০টি মন্তব্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।