মূল লেখায় যান

তিন পাগলের খেল

বোরহানুল ইসলাম লিটনকবিতা২০টি মন্তব্য

তিন পাগলের খেল,
কিনছে বা কেউ ঘুরছে মেলায়
থাকতে জেগে বেল।

এক পাগলে চশমা কিনে
ভাবছে সে এক বীর,
আরেক পাগল খোশ পেয়ে সে
মণ্ডা মিঠাই ক্ষীর।
কিনতে দু’জন ফুলের তোড়া
সুযোগ বুঝেই মারছে কোড়া
ভাবছে এ এক মুক্ত স্বাদের
দারুণ মজার ভেল,
তিন পাগলের খেল।

আরেক পাগল ভাবছে বসে
একলা গাছের তল,
এই ভুবনে ঝরছে সদা
হরেক দুখের জল।
ফেলছে তা কেউ স্বপ্ন আশায়
ভাবতে কারো বুক ভেসে যায়
এক ফোটা জল ফেলতে বা কেউ
চলছে গড়ে দেল,
তিন পাগলের খেল।

মোট পড়েছেনঃ ৯১৭জনআজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

  1. সুন্দর অনুভূতির চমৎকার প্রকাশ — ফেলছে তা কেউ স্বপ্ন আশায়
    ভাবতে কারো বুক ভেসে যায়
    এক ফোটা জল ফেলতে বা কেউ
    চলছে গড়ে দেল,
    তিন পাগলের খেল।