মূল লেখায় যান

তারপর

অন্তরা মিতুকবিতা১৫টি মন্তব্য

সারাটি জীবন তার আমার জীবনে
যে এক নতুন খেলা খেলে আনমনে
সারাটি জীবন তার
সারাটি ভুবন তার
সারাটি সময় তার আমার ভুবনে
মিলেমিশে একাকার বরষা-প্লাবনে…

প্রথম বরষা খরা-মাটির উপরে
শুষ্ক-সকাল শেষে কঠিন দুপুরে
এমন উষ্ণ ক্ষণ
তৃষ্ণায় উচাটন
হঠাত মেঘের মায়া এমন আদরে
জল-মাটি একাকার বাসর সাদরে…
–
রাত ৮ টা
২৫ ফেব্রুয়ারী ২০১৬
উত্সর্গ : আমার বর্তমান অতি রূপবান প্রেমিক :p
(যে আমারে এক বিন্দিও পাত্তা দেয় না, আগের প্রেমিকদের মতোই ;( )
–
–
–
জবা-ফুলের-চা

মোট পড়েছেনঃ ১০৫০জনআজ পড়েছেনঃ ০জন

১৫টি মন্তব্য

  1. যে কিনা এক বিন্দিও পাত্তা দেয় না, তারে এত কিছু দেয়ার দরকারটা কী? 😮
    জেসমিন চা আর ক্যামোমাইল চা খাইছি, জবা চা গেবনেও খাই নাই। ;(

  2. প্রথম বরষা খরা-মাটির উপরে
    শুষ্ক-সকাল শেষে কঠিন দুপুরে
    এমন উষ্ণ ক্ষণ
    তৃষ্ণায় উচাটন
    হঠাত মেঘের মায়া এমন আদরে
    জল-মাটি একাকার বাসর সাদরে…

    আহা!
    কত মায়া মহব্বত!

    তা চা কাকে উৎসর্গ করলেন! সেটা ক্লিয়ার করলে ভালো হয়!

  3. তারপর কি?
    জল-মাটি একাকার? 🙂
    এমন কবিতা আমাদের লিখলে আমরা পাত্তা মানে কি! একেবারে পেছন পেছন ঘুরতাম। আমরা কি কম রূপবান? ( সোনেলার রূপবানদের কথা লিখে দিলাম ) 🙂
    অইটা চা নাকি জবা ফুলের পানি? যেমন সুইট লেখা তেমন সুইট ছবিটা, যাই চা খেয়ে আসি। 🙂
    মাঝে মাঝে তব দেখা পাই–

  4. ^:^ ^:^ ^:^ যে পাত্তা দেয় না তার কাছে ভালবাসা চাওয়ার বা আশা করার কোন মানেই হয় না।

    লেখাতে ++

    অঃটঃ ইয়ে মানে, ইহা আপনার কত নম্বর প্রেমিক? :p

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।