মূল লেখায় যান

তবে কেন গড়ো!

বোরহানুল ইসলাম লিটনকবিতা১৩টি মন্তব্য

হে ভীরু অন্ধ মনা
জগতে কি, খুঁজো সম্মান?
ধনের ভাণ্ডে তবে
কেন গড়ো, অহমা বিতান?
যে দিয়েছে ভালোবেসে
ফেরত নিলে সে শেষে
যদি না রইলো জেগে
সুফলন, প্রবাহে সে মান!
ধনের ভাণ্ডে তবে
কেন গড়ো, অহমা বিতান?

মানো কি সুচলা রথে
অপরের, আছে অধিকার?
দিয়েছে বিধাতা জেনে
কেন করো, হেয় আবদার!
যাবে তো সকলি ফেলে
তবুও পিদিম জ্বেলে
নিরালে যদি বা ভাবো
বইবে তা, বিজয়ী নিশান!
ধনের ভাণ্ডে তবে
কেন গড়ো, অহমা বিতান?

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

মোট পড়েছেনঃ ১২২৪জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৩টি মন্তব্য

    1. সুন্দর মন্তব্যের প্রতি অটুট আস্থা রইল।
      কৃতজ্ঞতায় নিরন্তর ধন্যবাদ ও শুভ কামনা রাখলাম আপনার জন্য।
      সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?