মূল লেখায় যান

জ্ঞানই চাষী

বোরহানুল ইসলাম লিটনকবিতা১৫টি মন্তব্য

রয় যদি কেউ মাটির পাশাপাশি,
হোক চলা তার বাইশ কিংবা
কড়া-গন্ডায় আশি।
নয় তবুও চাষী,
ধরলে সে হাল জো না বুঝে
রোজ হয়ে উচ্ছ্বাসী।

তেমনি যে কেউ অমার সাথে যুঝি,
নিদ্রাহীনেই যায় যদি সেই
সত্তাটারে খুঁজি।
মিলবে কি তার পুঁজি?
জ্ঞান না দিলে পথের দিশা
চক্ষু দু’টি বুজি!

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

মোট পড়েছেনঃ ৭৪৭জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৫টি মন্তব্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?