মূল লেখায় যান

জেদ চেপে লেখা

হৃদয়ের স্পন্দনবিবিধ১২টি মন্তব্য

লেগেছে ফাগুনের আগুন
রক্তরাঙ্গা রাজপথে ,
কোথাও দু একটা ককটেল ফুটছে ঠিকই
কিন্তু কপোত কপোতী রাজপথে
আন্দোলন নয় ,
পেট্রোল বোমার হুমকি জেনে
বার্ন ইউনিট কে বৃদ্বাঙ্গুলি প্রদর্শন
ওরা এসেছে ভালোবাসার টানে।

আবার আগামিকাল ভ্যালেন্টাইন ডে
আজ যদিও বাইরে যাচ্ছি
কাল হয়তো ঘুমের ট্যাবলেটে কাটিয়ে দেওয়া যাবে
আফসোস গত বসন্তেও ছিলে তুমি সাথে।

ধরে নাও আজ বিকালে
দেখা হল টি এস সি কিংবা রমনার মোড়ে
তোমার সাথে বয়ফ্রেন্ড নামক হিপহপ মুরগি
কেমন হয় যদি পেট্রোল ছুড়ে পাঠাই বার্ন ইউনিটে?

নাহ মারবো না
গান্ধিজি ব্রম্মাচার্য পালন করতো
নগ্ন হয়ে যুবতীর বিছানায়
আমি না হয় আধুনিকতার বর্বরতা মেনে নিলাম
ভালোবাসা আজ অন্য ঠিকানায়

মোট পড়েছেনঃ ৭০৪জনআজ পড়েছেনঃ ০জন

১২টি মন্তব্য

  1. এই পোষ্ট ২৪ ঘন্টা অতিবাহিত হবার পুর্বে আপনি ‘ওয়াদা’ পোষ্ট প্রকাশ করেছেন বিধায় তা খসড়ায় রেখে দেয়া হলো। য়ামরা আশা করবো,ভবিষ্যতে এমন ভুল আপনার আর হবেনা।
    শুভ কামনা।

  2. ওয়াদা
    লিখেছেন হৃদয়ের স্পন্দন ,
    তারিখ ফেব্রুয়ারী ১৪, ২০১৫,
    সময় ১২:৫৩ পূর্বাহ্ন.।

    ১২ ঘন্টার একটু বেশী ব্যবধান, দুই পোষ্টের। ঘড়ির কাটা ঠিক আছে, হিসেবে ভুল হয়েছে।

    আমার যতটা জানা আছে, সোনেলার কাছে কোন ব্লগার শত্রু নয়।

  3. দুই পোষ্টের মাঝে সময়ের ব্যবধান ১২ ঘন্টা ৩৯ মিনিট। একটি ১৩ তারিখ দুপুর ১২ টার পরে অন্যটি রাত ১২ টার পর। রাত ১২ টার পর ১৪ তারিখ হয়। পূর্বাহ্ন আর অপরাহ্ন এক নয়।

    সবচেয়ে ভালো হয় নিজের মডারেশন নিজে করলে। তবে মডুদের খাটাতে কিছু উল্টাপাল্টা করলে খারাপ হয় না।