মূল লেখায় যান

চোতের দুপুরে

বোরহানুল ইসলাম লিটনছড়া৮টি মন্তব্য

ক্ষণ যেতো মোর চোতের খোঁজে
দিন বা শেষে মাস,
বুঝবে কি তা কিশোর বিনে
দুষ্টুমির সেই আশ!

বাপ মা কখন ভর দুপুরে
একটু দিবে ঘুম,
এই তো চাওয়া আম চোরাদের
রোজ দিতো যা চুম।

নাই বা বলি ঘুড়ির কথা
গোল্লাছুটের দৌড়,
গাল শুনে রোজ খেলছি তবু
ধুমসে পুলিশ চোর।

চুপটি খেলা চড়ুইভাতি
কিংবা শাখে গান,
যায় কি ভুলা সখ্য সুখের
মান বা অভিমান!

অব্দ শেষে ঠিক দোরে ফের
আসছে চোতের দিন,
নেই শুধু সেই ব্যাকুল সুরের
হৃদ গহীনের বীন।

ছবি: সোনেলা গ্যালারী থেকে।

মোট পড়েছেনঃ ১২১৯জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৮টি মন্তব্য

  1. এমন দৃশ্য কি ভোলা যায়? গ্রামে গিয়ে এমন ঘটনার মুখোমুখি হয়েছি , আম কুড়ানোর মজাই আলাদা। চমৎকার লিখেছেন কবি। অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা রইলো

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?