মূল লেখায় যান

চিহ্ন ।

শুন্য শুন্যালয়বিবিধ৮০টি মন্তব্য

যে পথ ধরে যাই, চিহ্ন রেখে যাই
হাতের চুড়ি, চুলের কাঁটা
পায়ের ছাপে পরবে ধুলোর ঢেউ,
পিছু নেবে কি ভুল করে কেউ?
যা দেবার রয়ে গেছে পিছে।
এ আমার ই পণ ;
যেন নিজের ভুলে না জড়াই,
যেন ভুল করেও ফেরার পথে এ পথে না ফিরি;
শুধু চিহ্ন গুলো বেখেয়ালে কেউ দুমড়ে না দিয়ে যায়…………

 

মোট পড়েছেনঃ ৮৭৫জনআজ পড়েছেনঃ ০জন

৮০টি মন্তব্য

  1. এতো ভালো কিভাবে লেখেন আপু? কত অল্প কথায় লিখলেন। আমি আপনার সাথে যাবো আপু। -{@

      1. হ্যা, সোনেলায় আপনার রেখে দেওয়া চিহ্ন জ্বল জ্বল করছে ,
        তাই আপনার লেখার পিছু নিতে চাই-ই , কিন্তু সাধ আর সাধ্যের বিস্তর ফারাক ।

        আরও করতে হবে প্রশংসা ?

  2. ফটোর সাথে লেখার অপুর্ব সমন্বয় ।
    আপনার রেখে যাওয়া স্মৃতি তা যাই হোক
    সবাই যত্নের সাথেই তা ধরে রাখবে ।

    ফেরার পথে না ফেরার এত আকাংখা আপনাকে ভিন্ন উচ্চতায় নিয়ে যাবে।
    শুভ কামনা ।

  3. লীলাবতী বলেছেনঃ
    এতো ভালো কিভাবে লেখেন আপু? কত অল্প কথায় লিখলেন। আমি আপনার সাথে যাবো আপু।

    মা মাটি দেশ বলেছেনঃ
    যে দিক দিয়ে যাই চিহ্ন দিয়েই যাই”বেশ চমৎকার বাক্য।

    ছাইরাছ হেলাল বলেছেনঃ
    না ,না , খেয়ালে বা বেখেয়ালেও কেউ দুমড়ে যাবে না এটি নিশ্চিত করেই বলতে পারি ।
    এ পথে কেউ ফিরে না এলেও ।
    কম লিখলে যদি এমন লেখা হয় তবে কমই ভাল ।

    জিসান শা ইকরাম বলেছেনঃ
    ফটোর সাথে লেখার অপুর্ব সমন্বয় ।
    আপনার রেখে যাওয়া স্মৃতি তা যাই হোক
    সবাই যত্নের সাথেই তা ধরে রাখবে ।

    ফেরার পথে না ফেরার এত আকাংখা আপনাকে ভিন্ন উচ্চতায় নিয়ে যাবে।

    মশাই বলেছেন: এতো মানুষের প্রশংসা পাওয়ার পরও কেন লিখতে দ্বিধা জাগে মনে? আপনার এই লেখা দেখেতো ইচ্ছা করছে আমার পুরোনো লেখাগুলো মুছে দিয়ে আগে বিনা বেতনে ক্লাস শুরু করি আপনার কাছে। কি গভীর চিন্তা ধারা আমিতো বিস্মিত হয়েছি কারণ আপনার আগের লেখাগুলো আমি পড়েছি মনে হয় না আগে এমন গভীরতা ছিলো। কার বর পেলেন বলতে চাইলে বলতে পারেন।

    1. ধুর কিসের গভীরতা? ভালোই তো, আপনাদের লেখা দেখলে আমার আর লিখতে মন চায়না, আর আপনি বলছেন উল্টোটা ।। বর পেতে কপাল লাগে, সবার কি আর মশাই এর মতো কপাল হয় ?

        1. আগে শুনেছিলাম চোরের মা-র বড় গলা, এখন দেখি চোরের ছেলে, বাবা, চাচা সবার বড় গলা :p
          পড়ায় ফাঁকি দিতে গিয়ে এইট এন্ড হাফ অর্ধেক দেখে ফেলেছি, বাকিটা সুযোগ পাইনি।। আবার পুরোটা দেখে ফেলবো, সাবটাইটেল দেখতে গেলে এক্সপ্রেশন মিস হয়ে যায়, আর পুরো নির্যাস পেতে গেলে দুবার দেখা চাই-ই।। marcello is superb.. (y)

      1. মুভি কিন্তু আমার অনেক প্রিয়, সর্বভুক বললে ভুল হবেনা… বোদ্ধা নই অবশ্য তবে চেস্টা করি…অনেক দেশের ছবি সম্পর্কেই কিঞ্চিত ধারনা আছে, আপনার কাছ থেকে আরো জানতে পারবো এটা ভেবে ভালো লাগছে।।

    1. চলুক মুভি দেখাদেখি। ভাল কথা আমিও দেখার প্রস্তুতি নিচ্ছি কিন্তু তবে হয়তো আপনাদের মত বুঝতে পারবো না তবে চেষ্টা করে দেখবো অবশ্যই।

        1. the wind will carry us এই মুভিটা দেখার চেষ্টা করা হবে আগামী সপ্তাহের প্রথম দিকে। শুরু করা আর কি বুঝেন না ভাইয়া। এটাই দেখবো যদি আমার horror মুভির প্রতি আকর্ষণ বেশি। wrong turn এর প্রতিটি পর্ব আমি দেখেছি। আর বিখ্যাত কোনো পরিচালকের মুভি দেখার সৌভাগ্য হয়নি মনে হয় আমার কারণ পরিচালকের নামই তো আমি তেমন জানি না।

          1. খেতে বসেছিলাম বলে বিলম্ব হলো। সাহায্যকারী যখন রয়েছে তাহলে নির্ভাবনায় এগিয়ে যাওয়ার আশা করতেই পারি। বলে দিন কিছু ছবির নাম যা সহজে বের করে দেখে তৃপ্ত হবো। তবে প্রথমে the wind will carry us টা দেখবো। বলে দিন না কিছু নাম যাতে বের করতে সহজ হয়। আপনিতো দেখেই ফেলেছেন এবার আমাদেরকে একটু দেখার সুযোগ করে দিন।

    1. দুবার দেখতেও আমার পনের দিন লাগবে। দেখা শেষ হলে জানাবো কি দেখেছি। যেখানে অপেক্ষা নামক কবিতাটি রয়েছে সেখানে ভাল কিছু পাবো বলেই আশা করছি কিন্তু আমি বুঝবো কিনা সন্দেহ থেকেই গেল দেখার আগ পর্যন্ত।

        1. ঠিকই বলেছেন শ্রদ্ধেয় সবাই বুঝবে বলে কথা নেই। যতটুকু বুঝবো ততটুকুই বলবো। আচ্ছা এই যে সদ্য দেখে এসেছে সে কিছু বলছে না কেন? youtube থেকে ডাউনলোডের চেষ্টা করবো।

          1. এই যে এসে গেছি, আমি ওটা YOUTUBE এ দেখেছি, আর পুরোটাই দেখেছি হুম…
            eight and half, half দেখেছি।। অপেক্ষা করতে বুঝি আমাদের ভালো লাগে?
            তবে আপনি গুড বয়, বেশি অপেক্ষা করিয়ে রাখেন না, লেখা দিয়েছেন দেখেছি কিন্তু।।ধন্যবাদ।

    1. তা’তো অবশ্যই ঠেকেই করতে হবে আর কি। কিছুইতো আর করার নেই। লেখাপড়ার ভাব ধরে নেমেছে অপেক্ষার রাস্তা প্রসারণ করার কাজে। উনাকে আর কি বলবো; যারা দেখেছে তারাই তো চুপ করে আছে। থাক থাক।

          1. ক্লাসিক ছবির রাজ্যে নাদান বালক মাত্র আমি , আমি তা জানি ও বুঝি ।
            আর বুঝি বেশ ভাল করেই , এ কথা এজন্য বলছি এই সব পরিচালক বিশাল সমুদ্র ।
            কিনারা বিহীন , তাই বলে সাতার কাটার সাহস না থাকলেও বালুকাবেলায় নুড়ি কুড়নো কেউ আটকাতে পারবে না ।

            ওরা সাধারণত একজন আর একজনকে কখনও ভাই বলে না , আমি অন্তত কোথাও পড়িনি , একজন অন্যজনকে অনেক আপন ও শ্রদ্ধা করতেন । তাই অমন করে বলেছেন ।
            Bergman বলেছেন আরও সুন্দর ,’আমি যখন ছবির কথা ভাবি বা ছবির রাজ্যে প্রবেশ করতে চাই তখন দেখি ছবির ঘরে আমার আগেই ফেলেনি ও আকিরি কুরুছোয়া পৌছে গেছে ।’
            এই কুরুছোয়াও আমার পছন্দের একজন ।

            আপনি আগ্রহী হলে নিজেই জানতে পারবেন ।

          2. না ভাইয়া আমারে দিয়ে ছবি হবে না। ও অনেক বড় শিল্প।থাক আমি এই ছবির দেখার দিকে পা বাড়াবো না আপনারা আপনারা যা যা বলবেন তা তা শুনে শুনে শুনে হা হা করে করে না কেদে বরং চুপ চুপ করে বসে বসে আড়ালে থেকে থেকে ঘাপটি মেরে মেরে দেখে দেখে দিনের পর দিন, রাতের পর রাত কাটিয়ে দিবো।

        1. আরে আপনি আছেন বলেই না ছবি আর মুভি নিয়ে কথা বলতে পারছি ,
          এই ব্লগে একজন ছবি নিয়ে দুটো পোষ্ট দিয়েছিল , তারপর আর পাইনি , এখন মনে হচ্ছে
          তাকে বড়ই আমাদের প্রয়োজন । ভাবছি মেইল করে যোগাযোগের চেষ্টা করব ।
          আপনি এই লেখা দুটো অবশ্যই পড়ে দেখবেন ।

          টিনের বাক্সে কিছু না ফেলে দোয়া চাওয়া ঠিক না

          https://sonelablog.com/archives/author/shadman-shakib

          1. নাহ, স্বিকার করতেই হচ্ছে, মনের কথা বোঝার গুন আছে আপনার।। মুভি রিভিউ কেমন করে লিখতে হয়, এজন্য গতকাল কেই ঢু দিয়েছিলাম অই বিভাগে, এবং সব কয়টা পোস্ট ই দেখে এসেছি, অনেক ধন্যবাদ। তা সে কোথায় গেলো ? টিনের বাক্সে দেয়ার মতো কিচ্ছু নাই রে ভাই, বড়ই গরীব আমি, এখন নেয়ার পালা শুধু।।

          2. না ,এমন গুনে গুণান্বিত নই মহাত্মন ।
            তাকে আর পাব কিনা বুজতে পারছি না , তার লেখা আমার পছন্দ হয়েছিল।এ যাত্রা আপনি যদি অনুগ্রহ করে শুরু করে দেন তাহলে আমার বাঁচার পথ পাই ।

            সেই গরীবটাই ফেলে দেখুন বাক্সে ।

  4. আহারে , আমিই যদি তালেবর হব তাহলে আর আপনাদের এত এত অনুরোধ করি ।
    যে কাজটি কখনও করিনি তা কী ভাবে করব বুঝতে পারছিনা । ঐ পোস্ট পরে তাঁকে পাকা লোক
    মনে হয়েছে। অমন করে আমার লিখতে সাহস হচ্ছে না । আপনি শুরু করলে একটু বাড়তি সাহস পেতাম ।
    এবারের মত আপনি উদ্ধার করুণ ।

      1. কি করবো তো আমি যে কিছুই বঝি না এইসব। কত ইচ্ছে করি আপনাদের সাথে একটু বসে আড্ডা ফাড্ডা দেই কিন্তু এমন কিছু বিষয় আসে যা আমি চুপ করে থাকা ছাড়া কোনো উপায় নেই।

  5. না ভাইয়া আমারে দিয়ে ছবি হবে না। ও অনেক বড় শিল্প।থাক আমি এই ছবির দেখার দিকে পা বাড়াবো না আপনারা আপনারা যা যা বলবেন তা তা শুনে শুনে হা হা করে করে না কেদে, বরং চুপ চুপ করে বসে বসে আড়ালে থেকে থেকে, ঘাপটি মেরে মেরে দেখে দেখে দিনের পর দিন, রাতের পর রাত কাটিয়ে দিবো।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।