মূল লেখায় যান

চল জীবন কিংবা মৃত্যু কুড়াই

হালিম নজরুলকবিতা৩০টি মন্তব্য

ছোটবেলায় আম কুড়াবার সময়—
কুড়িয়েছিলাম কিছু স্বপ্নবৈভব।
কুড়িয়েছিলাম মালোপাড়া, কিশোরীর সংসার,
কিংবা চৌধুরীকন্যার মনহরণী হাসি।

বিদ্যালয়ে জ্ঞান কুড়ানোর ছলে—
কুড়িয়েছি মালোতীর প্রেম, নুপুরের ঘ্রাণ।
কলেজ ক্যাম্পাসের সে কি অর্বাচীন নেশা!
অষ্টাদশীর হাসির আঁড়ালে কিনেছিলাম একবুক দুঃখ।
বিশ্ববিদ্যালয়ে জোস্নাছোঁয়া দূরত্বে আমার বসবাস।

প্রতিটি পরীক্ষার ফাঁকে ফাঁকে—
কুড়িয়েছিলাম কত শত স্বপ্নপ্রাসাদ!
কবে যে হাওয়ায় মিলিয়েছে সেসব!
এখন আর খুব বেশী মনে পড়ে না।

এই অবেলায় তোমার কাছে এসে——-
আমি আর কোন স্মৃতি কুড়োতে চায় না।
চলো জীবনফুল,
এবার একটা জীবন ফোটাই,
কিংবা জীবন খুঁজতে খুঁজতে আমরা পৌঁছে যাই—
অনাকাঙ্ক্ষিত এক মৃত্যুর দুয়ারে।
চলো প্রিয়তমা, আমরা আরেকবার —-
সত্যিকারের জীবন কিংবা মৃত্যু কুড়াই।

****————————————****

মোট পড়েছেনঃ ২৬০২জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৩০টি মন্তব্য

  1. দারুণ এবং চমৎকার লেখা। জয় হোক ভালবাসার — চলো প্রিয়তমা, আমরা আরেকবার —-
    সত্যিকারের জীবন কিংবা মৃত্যু কুড়াই।
    শুভ কামনা রইল ভাই।

  2. প্রতিটি পরীক্ষার ফাঁকে ফাঁকে—
    কুড়িয়েছিলাম কত শত স্বপ্নপ্রাসাদ!
    কবে যে হাওয়ায় মিলিয়েছে সেসব!
    এখন আর খুব বেশী মনে পড়ে না।

    সুন্দর ভাবনার প্রকাশ, খুব ভালো লাগলো ভাই।

  3. বাপরে বাপ এতো এতো প্রেয়সী, ভালোলাগা জীবনের প্রতি বাঁকে বাঁকে ! শেষপর্যন্ত একজন ই থাকে বা থাকলো যার কাছে নতুন জীবন ফোটানো হয় আর আমৃত্যু পাশে থাকা হয়। মৃত্যু খুঁজতে হয়না জীবন নিজেই পৌঁছে দেয় মৃত্যুর দুয়ারে। খুব ভালো লাগলো। শুভ কামনা রইলো

  4. হ্যাঁ, কবি দাদা। জীবনভর যা কুড়িয়েছি, কিছু পেয়েছি, কিছু আবার বৃথাও হয়েছে। তবে এখন আমাদের কারোর মৃত্যুকেই কুড়াতে হবে। যেটি এই জীবনের সাথে অঙ্গাঙ্গীভাবে মেশা।
    আপনার লেখা সব কবিতাই আমাকে মুগ্ধ করে, শ্রদ্ধেয় কবি দাদা।
    শুভকামনা কামনা থাকলো।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?