মূল লেখায় যান

ঘাতক ব্যাধি করোনা !

সুপায়ন বড়ুয়াকবিতা৩১টি মন্তব্য

নভেল করোনা ঘাতক ব্যাধি
উহান প্রদেশ তার উৎষ।
মৃত্যুপূরী চীনের প্রদেশ
তাকিয়ে দেখে বিশ্ব।

পরাক্রমশালী চীনের প্রাচীর
কেঁপে উঠে বার বার।
মানবতা যখন বিপন্ন হয়
ছেড়ে যায় হুঙ্কার।

পুঁজিবাদের শিকড় গেড়েছে
শোষণের যাতাকলে।
অর্থনীতির সাম্রাজ্য গড়ে
ছলে বলে কৌশলে।

দক্ষিন এশিয়ায় শিকড় গেড়েছে
বাড়িয়েছে কালো হাত।
বার্মায় করে রোহিঙ্গা নিধন
ডেকে আনে অভিসম্পাত।

বিশ্ব বিবেক থমকে দাঁড়ায়
উৎকন্ঠায় কাটে দেশ।
বিনা প্ররোচনায় অবরুদ্ধ আজ
সমবেদনার নাই লেশ।

মানুষ কাটে বন্দী জীবন
বাড়ায়না কেউ হাত।
মহামারী হয়ে ধেয়ে আসে আজ
আতঙ্কে কাঁটে রাত।

পাপের প্রায়শ্চিত করে চীন
যায় না কেউ বাদ।
বিশ্বধরণী কেঁপে উঠে আজ
মেনে নেয় নির্বিবাদ।

মোট পড়েছেনঃ ১৩০৭জনআজ পড়েছেনঃ ০জন

৩১টি মন্তব্য

  1. কিন্তু দোষ স্বীকার করেনা। অর্থের দ্রারা উৎরে যায়, খমতায় ঠিকে থাকে কবি। তাদের অপলদ্ধি হলেও তাদের অন্যায়ের পথ থেকে সরেনা। দারুন প্রকাশ।
    সংগ্রামি শুভেচ্ছা।

  2. ঘরে-বাইরে, শপিং মলে, ভ্রমণে-বিদ্যাপীঠে সর্ব স্থানে করোনার আতংক ছড়িয়ে পরেছে। উর্ধতন কর্তৃপক্ষের এখনো চোখ খুলছেনা 🙁

    ভালো বলেছেন দাদা ভাই,
    শুভ কামনা 🌹🌹

    1. আতংক ছড়ায় ফায়দা লুটে।
      কেউ ভাবে না দু:খ জোটে।
      চীনে হলো করোনা।
      মাস্কের দাম দুই আনা
      আমার দেশে বার আনা।
      কর্তৃপক্ষের ঘুম হয় না।
      ভাল থাকবেন। শুভ কামনা।

    1. পাপের প্রায়শ্চিত করে চীন
      যায় না কেউ বাদ।
      আমদানি আজ থমকে দাঁড়ায়
      রপ্তানী বানিজ্যে নামবে ধ্বস।
      কেউবা আছেন আগ বাড়িয়ে
      দিনকে বানায় রাত।
      শুভ কামনা।

  3. গণচীনের করুণ আবস্থা দেখে নিজের দেশের কথা ভাবছি! ফেসবুক দেখি, অনেকেই গণচীনের করুণ পরিণতি দেখে উপহাস করে কতকিছু বলছে! কারোর করুণ অবস্থায় তাকে সান্ত্বনা দিতে হয়, সেটা মনে হয় আমরা ভুলেই গিয়েছি।
    মহান সৃষ্টিকর্তা যে আমাদের রক্ষা করে, এই কামনা করছি।

    1. সহমত দাদা।
      সারাবিশ্ব আজ আতঙ্কে আছে
      পাপের প্রায়শ্চিত যে কিভাবে হয় কেউ জানে না।
      আমদানি আজ থমকে দাঁড়ায়
      রপ্তানী বানিজ্যে নামবে ধ্বস।
      কেউবা আছেন আগ বাড়িয়ে
      দিনকে বানায় রাত।
      চীনে হলো করোনা। আমাদের দেশে
      মাস্কের দাম বেড়েছে চীনের দশগুন।
      শুভ কামনা।

    1. সহমত ভাইজান।
      তাদের কেউ কাবু করতে পারে না।
      এই ঘাতক ভাইরাস তাদের কাবু করে ছাড়ছে।
      আমরা শংকিত বাংলাদেশের রপ্তানী বানিজ্যে ধ্বস
      নামবে বলে।
      শুভ কামনা।

  4. প্রার্থনা করি আল্লাহর কাছে, এই ভাইরাস যেন আমাদের দেশে না ছড়ায়,
    আমাদের জীবন যাত্রার যে মান, তাতে অতিদ্রুত কয়েক লক্ষ মানুষ আক্রান্ত হবে এই রোগে।
    চিকিৎসার অভাবে মৃত্যুকে বরণ করতে হবে অনেককেই।

    ভালো লিখেছেন দাদা।

    1. সহমত। প্রার্থনা করি।
      এই ভাইরাস আমাদের দেশে ছড়াবে না।
      শংকাটা অন্য জায়গায়।
      রপ্তানী বানিজ্যে সমস্যা হতে পারে।
      আর সুযোগ সন্ধানীরা বসে নাই।
      চীনে হলো করোনা , আমাদের দেশে মাস্কের দাম বাড়ে ১০ গুন।
      গুজব রটাবে বহুগুন।
      শুভ কামনা। ভাল থাকবেন।

  5. এক অস্থির সময়ে বসবাস করছি আমরা। অজানা রোগব্যাধি, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক নানাবিধ সমস্যায় জর্জরিত আমরা। করোনা আমাদের দেশে যেন না আসে এটাই প্রার্থণা।

    সুন্দর লিখেছেন দাদা।