মূল লেখায় যান

গন্ধ

মিসুএকান্ত অনুভূতি১৯টি মন্তব্য

পৃথিবীতে গন্ধেরও যে কত রকমফের আছে! খাবার দোকানের পাশ দিয়া গেলে মন ভালো করা খিদে জাগানিয়া খাবারের গন্ধ, ফুলের দোকানের পাশ দিয়ে হাঁটলে পাই বিবিধ ফুলের মিষ্টি ককটেল গন্ধ, স্টেশনারি দোকানে ঢুকলে সাবান স্যম্পুর মিশ্রিত ঝাঁঝাল গন্ধ! মসলার দোকানে গেলেই কেমন যেন উপটান উপটান গন্ধ! ফরমালিনের কল্যানে আজকাল আর ফলের দোকানের পাশ দিয়ে গেলে কোন গন্ধে মন উতালা হয়না!!! পারফিউমের দোকানে গেলে হঠাত্‍ দমকা হাওয়ার মত হুড়মুড় করে হাজির হয় অতীতের কোন এক সময়ের অসম্ভব ভালো কাটানো সময়ের গন্ধ!

লোকাল বাসে উঠলে আঁতর, ট্যালকাম পাউডার আর ঘামে মিলেমিশে একাকার হয়ে যাওয়া অদ্ভুত ধরনের এক মাথা ধরা গন্ধ!

গন্ধ নিয়ে লিখতে গিয়ে মনে পড়ল নাটোর শহরে ঢুকতেই চিনিকলের উত্‍কট গন্ধ জানান দেয় গন্তব্যে পৌঁছার খবর, বাস থেখে নেমে রিক্সা নিয়ে একটু এগোলেই আখের গুড়ের গন্ধ! আরেকটু এগোলে গরু ছাগলের চামড়ার বিকট বিভত্‍স গন্ধ!

অনেকদিন পর ছুটিতে বাড়ীতে এলে মায়ের বুকে মুখ গুজলেই পাই তেল হলুদ লবন মেশানো এক আটপৌড়ে কিন্তু ভিষণ মায়াবি মা মা গন্ধ!

মোট পড়েছেনঃ ৯৭০জনআজ পড়েছেনঃ ০জন

১৯টি মন্তব্য

  1. মা মা গন্ধ খুবই প্রিয়। প্রতিটি মানুষের গায়ের গন্ধ কিন্তু আলাদা। বিভিন্ন জিনিস ব্যাবহারে ও অভ্যাসে একেই গন্ধ পাওয়া গেলেও প্রতিটি মানুঢ আলাদা গন্ধের অধিকারি। প্রিয়জনের গায়ের গন্ধ প্রিয়জনই চেনে।

  2. গন্ধ দিয়ে কাউকে চেনা, কোনও জায়গা চেনা, কোনও ফেলে আসা সময়কে হুট করে চিনে ফেলা- এই ব্যাপারগুলো খুব অদ্ভুত। আর মায়ের কোলে যেই গন্ধ তা অনেক বছর পরে মায়ের থেকে অনেক দূরে গেলেও একটা নির্ভরতার অনুভূতি তৈরি করে।
    সুন্দর লাগলো গন্ধ নিয়ে এমন বিশ্লেষন। (y)

  3. মায়ের তুলনা হয় না । শুধু গন্ধ কেন ! সব কিছুই ।
    তারপর ও অন্য কোথাও অন্য কোন দেশ কাল পাত্র অথবা অন্য কোন জীবনের কাছেও
    মুখ গুজে গন্ধ পেতে চাই , না পেলেও ।

    উত্তর দিচ্ছেন না কেন ?