খেলাঘর (অনু)

অনন্তকাল মহাসুখে আমি
কাটাবো বলেই ক্ষণ,
হোক মোহ দিয়ে সাজাবো জীবন
করেছিনু মনে পণ।
দিবা-নিশি করে অনেক কষ্ট
গড়েছি তাই এ ধর,
আজ দেখি ভেবে দুনিয়াটা হলো
দু’দিনের খেলাঘর।
ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।
মোট পড়েছেনঃ ৮৮৭জনআজ পড়েছেনঃ ০জন


অনন্তকাল মহাসুখে আমি
কাটাবো বলেই ক্ষণ,
হোক মোহ দিয়ে সাজাবো জীবন
করেছিনু মনে পণ।
দিবা-নিশি করে অনেক কষ্ট
গড়েছি তাই এ ধর,
আজ দেখি ভেবে দুনিয়াটা হলো
দু’দিনের খেলাঘর।
ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।
১২টি মন্তব্য
দু দিনের খেলা ঘর তাই আছি মহাকালের ইচ্ছে পোষণ করে! মহাকাল যদি পেতাম তবে কি নাই হতুরে!
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত মজিবর ভাই।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
খুব সুন্দর ছড়া কবি দা
আন্তরিক ধন্যবাদ ও
শুভ কামনা জানবেন সতত কবি দা।
আপনার অণু’ একটু বেশিই অণু হয়ে গেছে ব্লগ প্লাটফর্মের জন্য। ৪/৫ টা অণু গুচ্ছ করে কিন্ত দিতে পারতেন।
দুদিনের দুনিয়ায় রঙ্গ তামাশায় সময় কাটাই আমরা এমন ভাবে যেন মরার ভয় ভুলে গিয়ে যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছি। আপনার ৮ লাইনের ভাবার্থে আধ্যাত্মিক মেসেজটা পরিষ্কার।
জী আপু!
এরপর অনু অবশ্যই 4/5টা একত্রে গুচ্ছাকারে দিবো।
নিরন্তর ধন্যবাদ ও শুভ কামনা রইল আপনার জন্য।
অবশ্যই আমাদের অস্তিত্ব ক্ষণস্থায়ী।
আন্তরিক ধন্যবাদ ও
শুভ কামনা জানবেন সতত।
অস্থায়ী পৃথিবীটায় আমরা অমর হতে চাই,, আফসোস।
ব্লগার বন্যা লিপির সাথে সহমত। ব্লগে এত ছোট লেখা না দিলেই ভালো। যদি একান্তই দিতে হয় তাহলে চেষ্টা করুন কয়েকটি লেখা একত্র করে দিতে।
শুভ কামনা 🌹🌹
জী আপু!
এরপর অনু কবিতা দিলে অবশ্যই কয়েকটি মিলে গুচ্ছাকারে দিবো।
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত।
সত্যি বলেছেন, জীবন টা দুদিনের খেলাঘর। এই খেলাঘর সাজাতেই ব্যস্ত সময় পার করছি আমরা। শুভ কামনা রইলো।
আন্তরিক ধন্যবাদ ও
শুভ কামনা রইল অফুরাণ।